Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডে সাম্প্রতিক সময়ে একের (Ahona Dutta) পর এক অস্বস্তিকর খবর সামনে আসছে। তারই মাঝে নতুন করে উদ্বেগ ছড়াল অভিনেত্রী অহনা দত্তর ব্যক্তিগত জীবনের এক খবর। তাঁর স্বামী দীপঙ্কর রায় বর্তমানে হাসপাতালে ভর্তি।
অসুস্থ দীপঙ্কর (Ahona Dutta)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অহনা (Ahona Dutta) একটি ছবি শেয়ার করেন, যেখানে হাসপাতালের কেবিনে দেখা যায় দীপঙ্করকে। হাসপাতালের পোশাকে তাঁর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদিও ঠিক কী কারণে তিনি অসুস্থ বা তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত কিছু এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তবে পোস্টের ক্যাপশনে অহনার লেখা, “বাড়ি চলো, চিন্তার কিছু নেই, আমাদের অনেক লড়াই বাকি”. অহনার এই বার্তা একদিকে আশ্বাস দিলেও, অন্যদিকে কৌতূহল আরও বাড়িয়েছে।
চ্যালেঞ্জে ভরা জীবন (Ahona Dutta)
অহনা ও দীপঙ্করের জীবন বরাবরই নানা চ্যালেঞ্জে ভরা। পারিবারিক বাধা অতিক্রম করে তাঁরা নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ২০২৫ সালে তাঁদের জীবনে আসে কন্যা সন্তান মীরা, যাকে ঘিরেই এখন তাঁদের ছোট্ট সুখের সংসার। সোশ্যাল মিডিয়ায় মেয়েকে নিয়ে অহনার বিভিন্ন মুহূর্ত প্রায়ই নজর কেড়ে নেয় ভক্তদের। কাজের ক্ষেত্রেও অহনা এখন ব্যস্ত এবং জনপ্রিয়। ছোটপর্দার পরিচিত মুখ হিসেবে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তিনি আরও একটি ধারাবাহিকে কাজ করছেন এবং পাশাপাশি বড় পর্দাতেও নিজের জায়গা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: Payal Nag Gold Medal: হাত নেই, পা নেই! অদম্য ইচ্ছে শক্তির জেরেই সোনা জিতল পায়েল
এই পরিস্থিতিতে দীপঙ্করের অসুস্থতার খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে অনুরাগীদের মধ্যে। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। যদিও বিস্তারিত কিছু এখনও জানা যায়নি, তবুও সবাই আশায় রয়েছেন খুব শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি।


