Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নাইটস আনপ্লাগড ৩.০ ইভেন্টে নাইট সমর্থকদের জন্য ছিল নানান চমক (Ajinkya Rahane)।
নাইট তারকাদের নিয়ে জমজমাট শো (Ajinkya Rahane)
আইপিএল শুরু হওয়ার আগেই নাইট সমর্থকদের উন্মাদনা বাড়িয়ে নাইটস আনপ্লাগড ৩.০ ইভেন্টে কলকাতায় বসেছিল চাঁদের হাট। নাইট রাইডার্সের গোটা টিম উপস্থিত ছিল এই বিশেষ ইভেন্টে। সেখানে নারিন, গ্রিন, রাহানে, ফিন সকলেই নিজেদের উপস্থিতিতে এই ইভেন্ট মাতিয়ে রেখেছিলেন। এই দিনেই রিঙ্কু সিংকে দলের ডেপুটি হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণা সকল সমর্থকদের মন জয় করে নিয়েছে। যদিও এখানেই শেষ নয় এরপরেও ছিল আরও কিছু চমক (Ajinkya Rahane)।
কেকেআর-এর দীর্ঘদিনের সঙ্গী ছিলেন আন্দ্রে রাসেল। যার দক্ষতা মাপার কোনও যন্ত্র নেই। দলের ভাল-খারাপ দুই সময়ে প্রায় এক দশকের বেশি সময় ধরে ছিলেন বিশ্বস্ত নাইট হয়েই। সেই ২০১৪ থেকে ২০২৫, সময়টা কম না। যার মধ্যে রয়েছে অনেকগুলি ম্যাচের মোড় ঘোরানো ইনিংস। তাঁর জার্সি নম্বর ছিল ১২ আর এই ১২ নম্বর জার্সি তোলা থাকলো রাসেলের সম্মানে। বলা যায় রাসেলের অবসরের সঙ্গে ১২ নম্বর জার্সিরও অবসর হলো আর এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে নাইট কতৃপক্ষের তরফে। আর এই ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন নাইট সমর্থকরা। মুহূর্ত তখন আবেগে ভাসছে। সেই আবেগের নাম তখন রাসেল।
মাঠের মধ্যে দয়ামায়াহীন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার তাঁর ‘দানবীয়’ ব্যাটিংয়ের জন্যই পরিচিত। বোলারের উদ্দেশ্যে তাঁর ব্যাট তখন তখন কথা বলে। বলের উপর ঠিকানা লেখা থাকে কেয়ার অফ গ্যালারি। সেই রাসেলও তখন এই সম্মান আর ভালবাসায় আপ্লুত। এই বছর নিলামে কলকাতা তাঁকে ছেড়ে দেওয়ার ঘোষণার পরেই মন ভেঙেছিল নাইট সমর্থকদের। কিন্তু রাসেল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি কলকাতার বিরুদ্ধে খেলতে পারবেন না। তাঁর এই ভালবাসার পরেই কলকাতা তাঁকে দলের পাওয়ার কোচ হিসেবে ফিরিয়ে আনে নাইট পরিবারে (Ajinkya Rahane)।

কলকাতার সাথে রাসেলের সম্পর্ক এখন চিরকালীন হয়ে থেকে যাবে। আবেগতাড়িত রাসেল এই দিনের ইভেন্টে জানান, ‘আমরা যদি চ্যাম্পিয়ন হই, ইডেনে সমর্থকদের জন্য আমি লাইভ পারফরমেন্স করব।’ এই ঘোষণার পর সমর্থকরাও চাইবে সেই মাহেন্দ্রক্ষণ কখন আসবে।

এই প্রথম কোচিংয়ে হাতেখড়ি হতে চলেছে রাসেলের। তাঁর কাছে জানতে চাওয়া হয়, কী লক্ষ্য নিয়ে এগোবেন? রাসেল বলেন, ‘আমার মনে হয় না মাইন্ডসেটে কোনও পরিবর্তন হবে। এতবছর খেলেছি, এবার কিছু ফিরিয়ে দেওয়ার পালা। দলে কোনও পরিবর্তন আনা আমার লক্ষ্য নয়। আমি এতবছর ধরে ওদের খেলতে দেখেছি। কোনও ভুলভ্রান্তি চোখে পড়লে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করব। এই ফ্র্যাঞ্চাইজিকে সাহায্য করতে চাই (Ajinkya Rahane)।’
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এই মরশুমেও দলের অধিনায়ক হিসেবে ভরসা রেখেছেন রাহানের উপর। ইন্ট্রা স্কোয়াড ম্যাচে তিনি ঝোড়ো ইনিংস খেলে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন। তিনি ব্যাট হাতে বার্তা দিয়েছেন নিন্দুকদের যে তাঁর উপর ভরসা রেখে দল কোনও ভুল করেনি। প্রসঙ্গত গত মরশুমে অধিনায়কত্বের জন্যও এবং দলের পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখ পড়তে হয়েছিল।
আরও পড়ুন: WB Election 2026: “ছেলেকে যে চাকরি দেবে, তাকেই দেব ভোট”: ভাতা নয়, উপার্জনের ‘ভাত’-এর দাবি মায়ের!
এই দিনের ইভেন্টে শেন ওয়াটসন দরাজ সার্টিফিকেট দিলেন রাহানেকে। অজিঙ্ক রাহানেকে KKR-এর ‘মিস্টার কুল’ বলে জানালেন তিনি। শেন বলেন, ‘রাহানে এমন একজন ক্রিকেটার, যার কোন সব সময়ে শান্ত থাকে। ও আমাদের দলের মিস্টার কুল। মাঠে ও মাঠের বাইরে দারুণ সংযত। তবে জেতার খিদে প্রচুর।’
সেই ইভেন্টে প্রশ্ন ওঠে, যদি কেকেআর আবারও আইপিএল চ্যাম্পিয়ন হয়, তা হলে কে কী করবেন? কোচ অভিষেক নায়ার এর উত্তরে বলেন, ‘সমর্থকদের কাছে ছুটে যাব।’ ওয়াটসন বললেন, ‘আমি সমর্থকদের সঙ্গে মাঠেই গান গাইব।’ ক্যারিবিয়ান তারকা ব্র্যাভোও রাসেলের সুরেই সুর মিলিয়ে বলেন, ‘আমরা দুজনেই লাইভ পারফরম্যান্স করব (Ajinkya Rahane)।’


