Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের পর SRH-এর কাছে লজ্জার হার। এরপরেই রাহানে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দেন (Ajinkya Rahane)।
কেকেআর-এর লজ্জার হার (Ajinkya Rahane)
প্রথম ম্যাচে হারের পর সমর্থকদের আশা ছিল যে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে নাইট বাহিনী। কিন্তু সেগুড়ে বালি। নাইটদের যে ব্যাটিং লাইন-আপ নিয়ে সবথেকে বেশি ভরসা ছিল সেই ব্যাটিং বিপর্যয়ই ঘটল হায়দরাবাদের সামনে। কার্যত একের পর এক উইকেট তাঁরা ছুঁড়ে দিয়ে এলেন ইডেনে। তার মধ্যে এমন দুটি রান আউট আছে যা দেখলে মনে হয় না এত বড় মঞ্চে কোনও দলের খেলা। পাড়া ক্রিকেটেও এমন ভুল হয় কিনা খুঁজে দেখতে হবে। দ্বিতীয় ম্যাচে এই হারের পর সমর্থকদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ পেয়েছে (Ajinkya Rahane)।
অ্যাওয়ে ম্যাচের পর এইবার নিজেদের ঘরের মাঠে মুখ থুবড়ে পড়তে হলো কলকাতা নাইট রাইডার্সকে। হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড় ব্যবধানে হারলেন রাহানেরা। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই ব্যর্থ হলো দিন। একাধিক বড় নাম শুধু খাতায় কলমেই থেকে গেল বাস্তবে আসল সময়ে কেউই দলকে নিয়ে যেতে পারলেন না নির্দিষ্ট লক্ষ্যের দিকে।

এই ম্যাচে ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক রাহানে। শুধু তাই নয় তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। অভিষেক শর্মা বিশ্বকাপ থেকে তেমন ফর্মে ছিলেন না কিন্তু কলকাতার বিরুদ্ধে ইডেন হয়ে থাকল তাঁর কামব্যাকের মঞ্চ। অভিষেক শর্মা যিনি কিনা অফ স্পিনারের বিরুদ্ধে বারবার ব্যর্থ হয়েছেন আর সেই সুযোগ বিশ্বকাপের সব দল কাজে লাগিয়েছে সেখানে রাহানে তাঁর সামনে নারিনকে আনলেন এমন সময় যখন তিনি সেট। যদিও টানা দুই ম্যাচ হেরে দলে বদলের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রাহানে।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২২৭ রানের বড় লক্ষ্য তাড়া ককরতে নেমে একের পর এক উইকেট ছুঁড়ে দিয়ে আসতে থাকেন নাইট বাহিনীর বড় বড় নামের তারকারা। যা ফলস্বরূপ ১৬ ওভারে ১৬১ রানে কলকাতার প্যাক-আপ হয়ে যায়। এরপর দলে অতিরিক্ত একজন ব্যাটার নেওয়ার কথা জানান রাহানে। তিনি বলেন, ‘আমাদের এ বার দলীয় কম্বিনেশন নিয়ে ভাবতে হবে। প্রয়োজন হলে অতিরিক্ত ব্যাটার নেওয়ার কথাও ভাবা হবে।’
গ্রিন এখনও বল করেননি আর তার ফলে দলের ভারসাম্য অনেকটাই নষ্ট হচ্ছে। গ্রিন নেটে বল করছিলেন দেখে ভাবা হচ্ছিল এই ম্যাচে হয়ত এক দুবার তাঁকে হাত ঘোরাতে দেখা যাবে কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি না পাওয়া পর্যন্ত তিনি বল করবেন। তবে যেখানে তিনি বল করতে পারছেন না সেখানে অতিরিক্ত ব্যাটার হিসেবে মনীশ পাণ্ডে বা রাহুল ত্রিপাঠীকে সুযোগ দেওয়া হতে পারে (Ajinkya Rahane)।
ম্যাচে নাইট বাহিনীর কোনও ব্যাটার বড় জুটি গড়তে পারেননি। যদি বড় জুটি গড়তে পারত তাহলে হয়ত খেলার ফলাফল অন্য কিছু হতে পার্ট। রাহানেও সেটা স্বীকার করে নিলেন। তিনিও বলেন জুটি গড়তে না পারা দলের পরাজয়ের অন্যতম কারণ। তিনি বলেন, ‘ছোট ছোট পার্টনারশিপ গড়তে পারলে ম্যাচের ছবি বদলাতে পারত। ব্যাটারদের আরও ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে।’
আরও পড়ুন: Indians Returning Iran: পশ্চিম এশিয়ায় সংকট, তৎপরতা ভারতে, ইরান থেকে ভারতীয়দের উদ্ধার অভিযান
এই হারের ফলে পয়েন্ট টেবিলে নেবে নবম স্থানে রয়েছে শাহরুখ খানের দল। নেট রান রেট -১.৯৬৪ এ নেমে গিয়েছে। ২০১২ সালের পর আবার আইপিএল-এর শুরুতে পরপর দুটি ম্যাচ হারল কেকেআর। এখন পরের ম্যাচের আগে কলকাতার লক্ষ্য থাকবে ঘুরে দাঁড়ানোর। ৬ এপ্রিল ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তবু সংশয় রয়েছে সমর্থকদের মধ্যে যে আদেও কি পারবে ঘুরে দাঁড়াতে (Ajinkya Rahane)।


