Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার পরেও কলকাতার অধিনায়ক অজিঙ্ক রাহানের একাধিক সিদ্ধান্ত প্রশ্নের মুখ (Ajinkya Rahane)।
রাহানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন (Ajinkya Rahane)
২০২৬ সালের আইপিএল-এ তিন ম্যাচের মধ্যে প্রথম দুটো মাসাথেই হারতে হয়েছে নাইট বাহিনীকে। পয়েন্টের খাতায় শূন্য। কিন্তু তৃতীয় ম্যাচে না জিতেও পয়েন্টের খাতা খুলল শাহরুখ খানের দলের, সৌজন্যে ঝড় বৃষ্টি। ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট জুটেছে কলকাতার ভাগ্যে। তবে বৃষ্টিতে সাপে বর হয়েছে বলেই মনে করছেন অনেকে। কারণ শুরুতেই দুই উইকেট হারিয়ে ধুঁকছিল নাইট বাহিনী। কারণ পাঞ্জাবের বার্টলেটের আউট সুইং-এর সামনে টলমল নাইটদের ব্যাটিং। সেখান থেকেই প্রশ্নের মুখে রাহানের অধিনায়কত্ব। আগে থেকেই এরকম পূর্বাভাস থাকলে কেন নাইট অধিনায়ক ব্যাটিং নিলেন সেটা সবার কাছেই এক জটিল ধাঁধা (Ajinkya Rahane)।

সোমবার ইডেনে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই জানা গিয়েছিল প্রবল ঝড় বৃষ্টির। এমনকি টসের সময়েও হাওয়া ছিল জোর, বৃষ্টি নাম তখন শুধু সময়ের অপেক্ষা। এমন অবস্থায় যেকোন পরিস্থিতি যে কোনও অধিনায়কই চাইবেন যে টসে জিতে ফিল্ডিং নিতে। কারণ তাঁরা চাইবে এই আবহাওয়ার সুবিধা নিতে। আবার অন্যদিকে কেকেআর-এর ব্যাটিং লাইন-আপ যেখানে স্ট্রং সেখানে পরে ব্যাট করতে নেমে রান তাড়া করে যে লক্ষ্য হওয়া উচিত ছিল, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তবে যেভাবে প্রথম উইকেট এবং গ্রিন আউট হন তাতে ব্যাটিং দক্ষতা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। তবে সবাইকে চমকে দিয়ে রাহানে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
এই দিন ম্যাচ দেখতে ইডেনে উপস্থিত ছিলেন শাহরুখ খান। তাঁর সামনেই দলের এই দুর্দশা। একদিকে সবথেকে দামি তারকা গ্রিন তিনি এই ম্যাচেও ফ্লপ হলেন। অন্যদিকে রাহানের এমন সিদ্ধান্ত, সব মিলিয়ে পরিস্থিতি মোটেও কলকাতার অনুকূল নয় (Ajinkya Rahane)।

রাহানের এমন সিদ্ধান্তের ফল ভুগতে হয় দলকে। নিজের প্রথম ওভারেই জেভিয়ার বার্টলেট ড্রেসিংরুমে ফেরান ফিন অ্যালেন ও ক্যামেরন গ্রিনকে। দুজনেই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন এই দুই বিদেশি তারকা। মেঘলা আবহাওয়ায় সুইং বরাবরই যে মারাত্মক রূপ ধারণ করে সেটা আগেও বহু বার প্রমাণিত হয়েছে। সেই সুইং-এর মোকাবিলা করতে ব্যর্থ হন কলকাতার দুই ব্যাটার। সেই সুযোগ এবং মেঘলা আবহাওয়াকে দুরন্তভাবে কাজে লাগান বিপক্ষ দলের অধিনায়ক শ্রেয়স। আর হাতেনাতে রেজাল্ট তুলে দেন অর্শদীপ এবং বার্টলেট।
আরও পড়ুন: Manipur Earthquake: ফের কেঁপে উঠল মণিপুর, কয়েকদিনের ব্যবধানে আবার ভূমিকম্প!
রাহানের এমন সিদ্ধান্তে হতবাক ভারতীয় দলের দুই প্রাক্তন তারকা কুম্বলে এবং অশ্বিন। কমেন্ট্রি বক্স থেকে কুম্বলে বলেন, ‘খন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর পিচও এমন, তখন টস জিতে সবাই ফিল্ডিংই করতে চায়।’ অশ্বিন নিজের এক্স হ্যান্ডেলে রাহানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন এমন অনভিজ্ঞ বোলিং অ্যাটাক নিয়েও কীভাবে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যারন ফিঞ্চও বলেন, ‘উইকেট যখন একদিন ধরে ঢাকা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সব জেনেও ব্যাটিং নেওয়া একেবারে অযৌক্তিক। কী করে এই সিদ্ধান্ত নিতে পারেন একজন? এটাই স্পষ্ট ইঙ্গিত অনেক কিছুর। সব জেনেও যখন কেউ এমন সিদ্ধান্ত নেয়, তখন দুটো বিষয় হতে পারে। হয় সে অতিরিক্ত চিন্তা করে ভুল করছে নয়তো কোনও কিছুকে পাত্তাই দিচ্ছে না।’ শাহরুখ খানের সামনে দলের এমন বেহাল দশার পরেও কেকেআর কতৃপক্ষ কতদিন রাহানের উপর ভরসা রাখেন এখন সেটাই দেখার (Ajinkya Rahane)।


