Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় এবার চরম নাটকীয় মোড়। যে মানুষটি নিজে ‘হুইসল ব্লোয়ার’ হয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, তিনিই এবার শ্রীঘরে। প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার সকালে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন তিনি(Akhtar Ali Surrender)।
সিবিআই আদালতে আত্মসমর্পণ আখতার আলির (Akhtar Ali Surrender)
আরজি করের আর্থিক অনিয়ম মামলার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছিল। কিন্তু মঙ্গলবার সকালে যা ঘটল, তা কার্যত অভাবনীয়। আলিপুর বিশেষ সিবিআই আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার (নন-মেডিক্যাল) আখতার আলি।
আখতার আলি তোপ দাগেন
মনে করিয়ে দেওয়া প্রয়োজন, এই আখতার আলিই প্রথম প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তোপ দেগেছিলেন। রাজ্য ভিজিল্যান্স কমিশন থেকে টালা থানা সর্বত্র ১৫টি অনিয়মের খতিয়ান তুলে ধরেছিলেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই সিবিআই তদন্তের গতি বাড়ে এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হন।
দুর্নীতির শিকড় অনেক গভীরে (Akhtar Ali Surrender)
তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারেন, দুর্নীতির শিকড় অনেক গভীরে। চার্জশিটে নাম ওঠে খোদ অভিযোগকারী আখতার আলিরই। তদন্তকারীদের দাবি, দুর্নীতির প্রক্রিয়ায় কোথাও না কোথাও তাঁরও যোগসাজশ মিলেছে।
কীভাবে এগোল ঘটনাপ্রবাহ (Akhtar Ali Surrender)
আদালতের নির্দেশ: গত সপ্তাহে আদালত তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
অসুস্থতার অজুহাত: গ্রেফতার এড়াতে তিনি হাসপাতালে ভর্তি হন।
গ্রেফতারি পরোয়ানা: টালবাহানা দেখে আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আরও পড়ুন: Siliguri Love Triangle: ত্রিকোণ প্রেমের জের, নাবালককে অপহরণ করে খুনের অভিযোগ আরেক প্রেমিকের বিরুদ্ধে
অভিযুক্তের আসনে ‘হুইসল ব্লোয়ার’ (Akhtar Ali Surrender)
গত শনিবার এবং সোমবার আত্মসমর্পণের কথা থাকলেও নানা আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। অবশেষে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে সিবিআই আদালতের কাঠগড়ায় দাঁড়ালেন আখতার আলি। একসময়ের ‘হুইসল ব্লোয়ার’ এখন নিজেই অভিযুক্তের আসনে। এই আত্মসমর্পণের ফলে আরজি করের আর্থিক দুর্নীতির নেপথ্যে আরও বড় কোনও নতুন প্রভাবশালী চক্রের নাম উঠে আসে কি না, সেটাই এখন দেখার।



