Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অক্ষয় কুমার (Akshay Kumar) ও আরশাদ ওয়ার্সির (Arshad Warsi) বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে । ‘জলি এলএলবি ৩'(Jolly LLB 3) টিজার প্রকাশ্যে আসার পরই ছবিটি বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। দাবি করা হয়েছে, মুক্তির পথে থাকা এই ছবিটি আইনের রূপরেখাকে ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ ছবিতে আইনজীবী ও বিচারকদের অবমাননা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আর তার জেরেই দুই জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কাদের বিরুদ্ধে উঠল অভিযোগ ? কেন উঠল এমন অভিযোগ ?
কী অভিযোগ ? (Akshay Kumar)
অভিযোগে উল্লেখ করা হয়, টিজারে বিচারককে ‘ (Akshay Kumar) মামু’ বলে উল্লেখ করা হয়েছে। যা ভারতীয় সামাজিক প্রেক্ষাপটে অবমাননাকর সম্বোধন বলে মনে করা হয়েছে। অভিযোগকারী আইনজীবী মনে করেন ,এই মামু সম্বোধনে বিচার ব্যবস্থা ও আইনজীবীর মর্যাদাকে ক্ষুন্ন করার চেষ্টা করাকে বোঝায়। ওয়াজেদ রহিম খান বিচার ব্যবস্থাকে অবমাননা করা হয়েছে বলে দাবি তোলেন। পুনের আদালতে দুই তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে শোনা গিয়েছে।
আদালতে হাজিরা দেওয়া (Akshay Kumar)
ওয়াজেদ রহিম খান দাবি করেছেন, ‘জলি এলএলবি ৩’ (Akshay Kumar) ছবিতে বিচার ব্যবস্থাকে অপমান করা হয়েছে। ছবিতে বিচারককে ‘মামু’ বলে সম্মোধন করা হয়েছে। যা ওয়াজেদ রহিম খানের কাছে অপমানজনক বলে মনে হয়েছে। তাই এই শব্দকে নিয়ে আপত্তি জানিয়েছেন ওই আইনজীবী। এই অভিযোগের ভিত্তিতে আগামী ২৮ অক্টোবর ছবির পরিচালক ও অভিনেতাদেরকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। ছবির পরিচালক সুভাষ কপূরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্মান রাখা উচিত
আইনজীবী ওয়াজেদ মনে করেন ,আইন ব্যবস্থা ও বিচারকদের ওপর সম্মান থাকা উচিত। যা এই ছবিতে রাখা হয়নি। ছবিতে যা দেখানো হয়েছে ,তা অনেকটাই ভুল বলে মনে করছেন আইনজীবী ওয়াজেদ। যার জন্য তিনি অভিযোগ করেছেন পরিচালক ও অভিনেতাদের বিরুদ্ধে।
নতুন নয়
এটি নতুন কোনও ঘটনা নয়। এর আগেও ২০২৪ সালে আজমের জেলা বার অ্যাসোসিয়েশন সভাপতি চন্দ্রাভান সিং রাঠোর একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তিনি আইনি সম্মানের ক্ষয় এবং বিচার ব্যবস্থার সাথে প্রথম দুই ‘জলি এলএলবি ‘ (Jolly LLB) চরিত্রের অপব্যবহারের উদাহরণ তুলে ধরে ছবির শুটিং বন্ধের দাবি করেছিলেন।
‘জলি এলএলবি ৩’ ( Jolly LLB 3) মুক্তি পেতে চলেছে ১৯ সেপ্টেম্বর ২০২৫। তবে আদালতের নির্দেশ ছবি টিমের উপর চাপ বাড়ল। মুক্তির আগে বিতর্ক, ছবির প্রচার কিংবা ব্যবসায় কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না।


