Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি অনুষ্ঠিত BAFTA অ্যাওয়ার্ডস ২০২৬-এ আলিয়া ভাটের উপস্থিতি নজর কেড়েছিল সবার। রেড কার্পেটে ভক্ত ও সংবাদমাধ্যমকে ‘নমস্তে’ জানিয়ে তিনি যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই একটি ভাইরাল ক্লিপ ঘিরে পড়েছেন ট্রোলের মুখে(Alia Bhatt)। অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন আলিয়া।
কেন ট্রোলড হলেন আলিয়া? (Alia Bhatt)
একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা নিয়ে এত আলোচনা হচ্ছে কেন? আমার এক্সপ্রেশনের জন্য?” আলিয়া ব্যাখ্যা করেন, একটি ছবির বিখ্যাত মনোলগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি মুহূর্তে স্মৃতিতে ফিরে যাচ্ছিলেন। “ছবিটা তো প্রায় ১০ বছর আগে রিলিজ হয়েছে। এরপর আর দেখা হয়নি। যখন সে বলল ‘ওই মনোলগ’, তখন আমি স্মৃতিতে ফিরে যাচ্ছিলাম ও হ্যাঁ, ওই মনোলগ, ঠিক ঠিক।” তাঁর সেই ভাবনার মুহূর্তকেই নাকি অনেকে ভুলভাবে নিয়েছেন।
হালকা মেজাজে তিনি যোগ করেন, “আমি কুল গার্ল নই, আমি সুইট গার্ল। আসলে আমি খুবই আনকুল আমার বোন তো তাই-ই বলে!”
হিন্দিতে বলে অভিনন্দন (Alia Bhatt)
এদিকে মঞ্চে পুরস্কার প্রদান করতে গিয়ে আলিয়া শুরু করেন হিন্দিতে “নমস্কার! পরবর্তী পুরস্কার যে ফিল্মকে দেওয়া হবে তা ইংরেজিতে নয়।” পুরোটাই তিনি বলেন হিন্দিতে। সঙ্গে সঙ্গে করতালিতে ফেটে পড়ে অডিটোরিয়াম। এরপর ইংরেজিতে বলেন, “সাবটাইটেল ধরতে যাবেন না। আমি শুধু বলছিলাম, পরের পুরস্কারটি এমন একটি ছবির জন্য যা ইংরেজি ভাষায় নয়। কারণ সিনেমা নানা ভাষায় কথা বললেও আমরা উদযাপন করি সিনেমার ভাষাকেই আর সেই ভাষায় আমরা সবাই সাবলীল।”
আরও পড়ুন: Vijay Sangeeta: এক অভিনেত্রীর কারণেই নাকি ঘর ভাঙছে থলপতি বিজয়ের? জানেন কি তিনি কে?
আলিয়ার আত্মবিশ্বাসী জবাব (Alia Bhatt)
আলিয়ার এই হিন্দি ভূমিকা ও বক্তব্যকে অনেকেই সাংস্কৃতিক গর্বের মুহূর্ত হিসেবে দেখেছেন। ট্রোলিংয়ের মাঝেও তাঁর আত্মবিশ্বাসী জবাব ও স্বাভাবিক উপস্থিতি আবারও প্রমাণ করল তিনি নিজের মতো করেই অনন্য।



