Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৩ আগস্ট, শনিবার, আংশিক সময়জুড়ে অমাবস্যা (Amavasya Astro) তিথি বিরাজ করছে। এই বিশেষ দিনে জ্যোতিষশাস্ত্র বলছে, গ্রহ-নক্ষত্রের চলনে কয়েকটি রাশির জীবনে ঘটতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন। কেউ পেতে পারেন আর্থিক সাফল্য, আবার কেউ মুখোমুখি হতে পারেন ব্যক্তিগত টানাপোড়েনের। চলুন দেখে নেওয়া যাক আজ কোন রাশির জন্য দিনটি কেমন যাবে-
মেষ রাশি (Amavasya Astro)
এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি ব্যস্ততায় (Amavasya Astro) কাটতে পারে। পেশাগত কারণে ভ্রমণ হতে পারে এবং তা লাভজনক হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায় নতুন সুযোগ ও যোগাযোগের সম্ভাবনা রয়েছে। যদিও আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। শিক্ষার্থীরা মনোযোগ দিলে ভালো ফল পাবে। সন্তানের দিক থেকে সুখবর আসতে পারে। আজ বিষ্ণুর পূজা করলে মানসিক শান্তি মিলবে। শুভ রঙ: লাল, শুভ সংখ্যা: ৫।
বৃষ রাশি (Amavasya Astro)
আজ অফিসে কাজের চাপ বাড়তে (Amavasya Astro) পারে। বাড়তি দায়িত্ব সামলাতে হতে পারে। বিশেষ করে অনলাইন ব্যবসায় যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। দাম্পত্য জীবনে শান্তি থাকবে, তবে প্রবীণদের স্বাস্থ্যের দিকে নজর দিন। শিবলিঙ্গে জল অর্পণ করলে শুভ ফল মিলবে। শুভ রঙ: সাদা, শুভ সংখ্যা: ৬।
মিথুন রাশি
নতুন দায়িত্বের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের হার প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে, তবে তার জন্য পরিশ্রম জরুরি। আইন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময় অনুকূল। পারিবারিক পরিসরে সন্তানের উপহার পাওয়ার ইঙ্গিত রয়েছে। গণেশের পূজায় দূর্বা অর্পণ করুন। শুভ রঙ: সবুজ, শুভ সংখ্যা: ৩।

কর্কট রাশি
কর্মক্ষেত্রে বিশেষ কোনও সুযোগ আসতে পারে। দীর্ঘ প্রতীক্ষিত কোনও কাজ আজ সম্পন্ন হতে পারে। ব্যবসায় অগ্রগতি ও আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত মিলেছে। শিক্ষার্থীদের মনোভাব ইতিবাচক থাকবে। পুরনো বন্ধু বা পরিচিতের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্গাকে লাল ফুল অর্পণ করুন। শুভ রঙ: গোলাপী, শুভ সংখ্যা: ২।
আরও পড়ুন: Idhika Paul: ভাগ্য সহায় ইধিকার, গুরুত্বপূর্ণ চরিত্রে বড় অফার!
সিংহ রাশি
বড় সংস্থার সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি সফলতার দিন। সঙ্গীত ও শিল্পের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। তবে অর্থ ব্যয়ে সংযম জরুরি। পরিবারে অতিথির আগমন হতে পারে। সূর্যদেবকে জল অর্পণ করুন। শুভ রঙ: সোনালি, শুভ সংখ্যা: ১।
কন্যা রাশি
চাকরি বা ব্যবসা-উভয় ক্ষেত্রেই দায়িত্ব বৃদ্ধি পাবে। কাজের সূত্রে ভ্রমণ লাভজনক হতে পারে। আর্থিক অগ্রগতির সুযোগ রয়েছে। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ শুভ। সন্তানের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। শুভ রঙ: নীল, শুভ সংখ্যা: ৪।
বিঃদ্রঃ এই রাশিফল কেবলমাত্র জ্যোতিষ ভিত্তিক সাধারণ বিশ্লেষণ। সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।


