Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সাধারণতন্ত্র দিবস এলেই ই-কমার্স (Amazon) দুনিয়ায় শুরু হয় বড়সড় ছাড়ের উৎসব। চলতি বছরও তার ব্যতিক্রম নয়। আগামী ১৬ জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে ‘গ্রেট রিপাবলিক ডে সেল’, যেখানে স্মার্টফোন থেকে শুরু করে নানা ইলেকট্রনিক গ্যাজেটে মিলবে উল্লেখযোগ্য ছাড়। বিশেষ করে যাঁরা কম দামে নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সেল কার্যত সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে।
১৬ জানুয়ারি থেকেই এই সেল (Amazon)
সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১৬ জানুয়ারি থেকেই সমস্ত (Amazon) গ্রাহকদের জন্য এই সেল খুলে দেওয়া হবে। তবে প্রাইম মেম্বারদের জন্য থাকছে আগাম কেনাকাটার বিশেষ সুবিধা। তাঁরা নির্দিষ্ট তারিখে রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই সেলের অফার উপভোগ করতে পারবেন। শুধু স্মার্টফোন নয়, এই সেলে স্মার্টওয়াচ, ল্যাপটপ, ট্যাব, এসি, ওয়াশিং মেশিন, ইয়ারবাডের মতো একাধিক ইলেকট্রনিক পণ্যে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়।

জনপ্রিয় মডেলে বড় ছাড়ের ঘোষণা (Amazon)
স্মার্টফোনের ক্ষেত্রে বেশ কিছু জনপ্রিয় মডেলে বড় ছাড়ের (Amazon) ঘোষণা করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি পাওয়া যাবে ২৩,৯৯৯ টাকায়। ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোনের দাম রাখা হয়েছে ৬৮,৯৯৯ টাকা, যেখানে ক্রেডিট কার্ড ইএমআইয়ের মাধ্যমে অতিরিক্ত ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। আইকিউওও-র প্রিমিয়াম মডেলটি মিলবে ৬৫,৯৯৯ টাকায়, যার সঙ্গে নির্দিষ্ট ব্যাঙ্ক অফারে ৭,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। বাজেট সেগমেন্টের ক্রেতাদের জন্যও সুখবর রয়েছে—রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি কিনতে পারবেন মাত্র ১১,৪৯৯ টাকায়।

মোবাইল অ্যাক্সেসরিজেও বড় ছাড়
ফোনের পাশাপাশি মোবাইল অ্যাক্সেসরিজেও থাকছে বড় ছাড়। চার্জিং কেবল, অ্যাডাপ্টার ও অন্যান্য চার্জিং সামগ্রীতে মিলবে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। স্ক্রিন প্রোটেক্টর ও ফোন কেস পাওয়া যাবে মাত্র ৯৯ টাকায়। শাওমি, স্যামসাং, ওয়ানপ্লাস, রিয়েলমির মতো নামী ব্র্যান্ডের অ্যাক্সেসরিজেও মিলবে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: India Open: ভারতে দূষণ বেশি, ইন্ডিয়া ওপেন থেকে নাম তুলে নিলেন তারকা খেলোয়াড়
এক্সচেঞ্জ অফারেও মিলতে পারে বাড়তি সুবিধা
শুধু সরাসরি ছাড়ই নয়, এক্সচেঞ্জ অফারেও মিলতে পারে বাড়তি সুবিধা। পুরনো ফোন বদলে নতুন গ্যাজেট কেনার ক্ষেত্রে গ্রাহকরা মোটা অঙ্কের ছাড় পেতে পারেন। ওয়ানপ্লাস, শাওমি, স্যামসাং ও অ্যাপেলের বিভিন্ন ডিভাইসের উপর এই এক্সচেঞ্জ সুবিধা কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।


