Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রে মাসের পর মাস চাকরি না পাওয়া এবং ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এক ২৭ বছর বয়সী ভারতীয় তরুণের ‘আমেরিকান ড্রিম’ ভেঙে পড়েছে। তাঁর এই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে এবং আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের ক্রমবর্ধমান সমস্যার দিকটি আবারও সামনে এনেছে(American Dream)।
রেডিটে পোস্টে কাহিনী শেয়ার (American Dream)
রেডিটে ‘Did everything “right” in the US, still failed, heading back to India’ শিরোনামে একটি পোস্টে নিজের কাহিনি শেয়ার করেন ওই যুবক। তিনি লেখেন, বেশিরভাগ বিদেশি ছাত্র যেমন পথ অনুসরণ করেন, তিনিও তাই করেছিলেন আমেরিকায় পড়াশোনা, ডিগ্রি সম্পন্ন, তারপর চাকরির খোঁজ। কিন্তু শেষ পর্যন্ত চাকরি জোটেনি।
২০২৪ থেকেই বেকার
তাঁর কথায়, ২০২২ সালের আগস্টে তিনি আমেরিকায় যান এবং ২০২৩ সালের ডিসেম্বর মাসে মাস্টার্স ডিগ্রি শেষ করেন। কিন্তু ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে তিনি পুরোপুরি বেকার।
ভিসা সমস্যায় ফিরতে হল দেশে (American Dream)
তিনি জানান, চাকরির খোঁজে কোনও খামতি রাখেননি। প্রতিদিন গড়ে ৩০টিরও বেশি জায়গায় আবেদন করেছেন। ইন্টারভিউয়ের সুযোগ পেলেও বারবার ভিসা সমস্যার কারণে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বহু সংস্থা স্পষ্ট জানিয়ে দেয়, তারা ভিসা স্পনসরশিপ দিতে পারবে না। একাধিক প্রত্যাখ্যান এবং দীর্ঘদিন কর্মহীন থাকার পর অবশেষে তিনি ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান।
আরও পড়ুন: CPIM Candi List: সিপিআইএম-এর সম্ভাব্য প্রার্থী তালিকা: তরুণ রক্তেই বিনিয়োগ বামেদের?
সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া (American Dream)
তাঁর এই পরিস্থিতিতে অনেকেই সহানুভূতি প্রকাশ করেছেন। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে বিদেশি গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে এমন ঘটনা ক্রমশ সাধারণ হয়ে উঠছে। একজন লেখেন,“সবকিছু ঠিকঠাক করেও ব্যর্থ হওয়া যায়। এটাই জীবন।” আরেকজন মন্তব্য করেন, “তুমি ব্যর্থ হওনি, বাজারটাই এমন।”



