Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের আর বেশি দেরি (Amit Shah) নেই, আর তার আগেই পশ্চিমবঙ্গে জোরদার প্রচারে নেমেছে বিজেপি। রাজ্যে একের পর এক সভা করছেন কেন্দ্রীয় নেতারা। ইতিমধ্যেই একাধিকবার বাংলায় এসেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ।
‘বোমার জবাব ব্যালটে’ (Amit Shah)
সোমবার বীরভূমের ময়ূরেশ্বরের সভা (Amit Shah) থেকে অমিত শাহ কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন। তিনি দাবি করেন, “৫ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে।” তাঁর কথায়, বাংলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং ‘বোমার জবাব এবার ব্যালটে দেবে’।
মুখ্যমন্ত্রী কে? (Amit Shah)
এরপর খয়রাশোলের সভাতেও একই সুরে (Amit Shah) বক্তব্য রাখেন শাহ। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, এবার এমন একজন মুখ্যমন্ত্রী হবে, যিনি বাংলার মাটিতেই জন্মেছেন, বাংলায় পড়াশোনা করেছেন এবং বাংলায় কথা বলেন। যদিও তিনি কোনও নির্দিষ্ট নাম ঘোষণা করেননি, তবে স্পষ্ট করে দিয়েছেন তার উদ্দেশ্য।
শাহের অভিযোগ
অমিত শাহ আরও অভিযোগ করেন, বর্তমান সরকার চায় পরিবারের সদস্যদেরই ক্ষমতায় বসাতে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মানুষ কি ভাইপোকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়?” একইসঙ্গে তিনি এই ধারণাও উড়িয়ে দেন যে, দিল্লি থেকে বাংলা চালানো হবে। তাঁর মতে, বাংলার নেতৃত্ব বাংলার মানুষের হাতেই থাকবে।
আরও পড়ুন: Brett Lee: আশা ভোঁসলের প্রয়াণে স্মৃতিমেদুর ব্রেট লি, ফিরলেন ২০০৬-এর ডুয়েটের দিনে
বিজেপি এখনও মুখ্যমন্ত্রীর প্রার্থী ঘোষণা না করলেও শাহর বক্তব্যে পরিষ্কার, দল এবার স্থানীয় বাঙালি মুখকেই সামনে আনতে চায়। এতে সাধারণ মানুষের সঙ্গে আরও সহজে সংযোগ তৈরি হবে বলে মনে করছে দল।


