Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অমিত শাহের বঙ্গ সফর পিছিয়ে (Amit Shah) গেল। চলতি মাসেই বাংলায় ঝটিতি সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। ৩১ মে রাতে কলকাতায় নামার পরিকল্পনা ছিল, পরদিন পয়লা জুন তিনি যোগ দিতেন দুইটি কর্মসূচিতে—একটি সায়েন্স সিটি চত্বরে এবং অন্যটি ওয়েস্টিন হোটেলে। সেই অনুষ্ঠান শেষ করে রাতেই তিনি রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সফর পরিকল্পনা ভেস্তে গেল।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল (Amit Shah)
বিজেপি সূত্র জানিয়েছে, ‘শাহী সফর’ প্রায় এক সপ্তাহের জন্য পিছিয়ে (Amit Shah) গিয়েছে। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে ব্যাপারে বিজেপি শিবির কোনো মন্তব্য করেনি। এছাড়া বঙ্গ বিজেপিও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে অমিত শাহ আসছেন। অতীতের অভিজ্ঞতা থেকে বিজেপি শিবির সতর্কতা অবলম্বন করেছে। এর আগেও ইদের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল হয়েছিল।
কেন সফর পিছিয়ে দিতে হল? (Amit Shah)
এইবার ইদ নেই, তাই কেন সফর পিছিয়ে দিতে হলো তা নিয়ে প্রশ্ন (Amit Shah) উঠেছে। গোপন সূত্রে খবর, সম্ভবত এই সপ্তাহের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বাছাই শেষ হবে। এরপর জুনের প্রথম সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসবেন।
সভাপতি নির্বাচন
পদ্ম শিবিরের নিয়ম অনুযায়ী অর্ধেক রাজ্যের সভাপতি বাছাই শেষ না হলে সর্বভারতীয় সভাপতির নির্বাচন করা যায় না। ৩৬টি রাজ্যের মধ্যে এখনও ২৩টি রাজ্যে সভাপতি নির্বাচন বাকি রয়েছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, এবার ছক ভেঙে সর্বভারতীয় সভাপতির বাছাই করা হবে কি না।

আরও পড়ুন: Shani Jayanti: সোমবতী অমাবস্যা ও শনি জয়ন্তীতে গ্রহযোগের শুভ প্রভাব, চার রাশির ভাগ্য জ্বলজ্বল করবে!
এমন অবস্থায় অমিত শাহের সফর পিছিয়ে যাওয়াকে দলের সংগঠনিক কাজের অংশ মনে করা হচ্ছে। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং সফরের নতুন তারিখ পরে ঘোষণা করবে।


