Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে বন্যপ্রাণ সংরক্ষণ ও ভেটেরিনারি (Anant Ambani) শিক্ষায় এক নতুন দিগন্ত খুলতে বড় উদ্যোগ নিল আম্বানি পুত্র। অনন্ত আম্বানির প্রতিষ্ঠিত এই বৈশ্বিক সংস্থা গুজরাটের জামনগরে একটি বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা করেছে। সম্পূর্ণভাবে বন্যপ্রাণ সংরক্ষণ ও পশু চিকিৎসা বিজ্ঞানের জন্য নিবেদিত এমন বিশ্ববিদ্যালয় বিশ্বে এই প্রথম হতে চলেছে।
কী কী করা হবে? (Anant Ambani)
এই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হল পশু কল্যাণ (Anant Ambani), বৈজ্ঞানিক উন্নয়ন এবং বন্যপ্রাণের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। এখানে এমন দক্ষ ও সংবেদনশীল পেশাদার তৈরি করা হবে, যারা প্রাণীদের সঠিকভাবে সেবা ও সুরক্ষা দিতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের পাশাপাশি ভারতের প্রাচীন জ্ঞানপরম্পরাকেও গুরুত্ব দেওয়া হবে।

প্রাণীদের প্রতি সহানুভূতি (Anant Ambani)
অনন্ত আম্বানি জানিয়েছেন, বন্যপ্রাণ সংরক্ষণের ভবিষ্যৎ নির্ভর করে মানুষের মধ্যে করুণা, জ্ঞান ও দক্ষতা গড়ে তোলার ওপর। তিনি বলেন, এই ভাবনার পেছনে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা কাজ করেছে। বিভিন্ন কঠিন পরিস্থিতিতে প্রাণীদের দেখে তিনি বুঝেছিলেন, তাদের জন্য আরও উন্নত চিকিৎসা ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ প্রয়োজন।

আরও পড়ুন: Ayush Shetty: সেমিফাইনাল জিতেই পদক নিশ্চিত, এবার সোনার লক্ষ্য আয়ুষের
বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস অনুষ্ঠানে ভারতের ঐতিহ্যের ছাপ স্পষ্ট ছিল। দেশের বিভিন্ন প্রাকৃতিক অঞ্চল-জঙ্গল, তৃণভূমি, জলাভূমি, মরুভূমি ও পাহাড়ি এলাকা থেকে মাটি, জল ও পাথর এনে প্রতীকীভাবে স্থাপন করা হয়। এর মাধ্যমে দেশের বৈচিত্র্যময় প্রকৃতি ও জীববৈচিত্র্যকে সম্মান জানানো হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, ফেলোশিপসহ নানা কোর্স চালু হবে। বিষয়গুলির মধ্যে থাকবে বন্যপ্রাণ চিকিৎসা, পুষ্টি, আচরণবিজ্ঞান, জেনেটিক্স, সংক্রামক রোগবিদ্যা, সংরক্ষণ নীতি ও পরিবেশ পরিকল্পনা। আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও থাকবে।


