Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শুরুর আগে নিজের দুরন্ত ফর্মে থেকে সেঞ্চুরি করে হুঙ্কার দিলেন অঙ্গকৃশ (Angkrish Raghuvanshi)।
অনুশীলনে নজর কাড়লেন অঙ্গকৃশ (Angkrish Raghuvanshi)
আইপিএল যত কাছে আসছে ততই উত্তেজনার পারদ বাড়ছে। এবারে কলকাতার দল নিয়ে অনেকটাই খুশি কেকেআর সমর্থকরা। টিম ম্যানেজমেন্টও দল নিয়ে যথেষ্ট আশাবাদী। আর ২২ গজে নামার আগে পুরো জোরকদমে প্রস্তুতি সেরে নিচে নাইট শিবির। শুক্রবার তাই ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমেছিলেন রিঙ্কু সিংরা (Angkrish Raghuvanshi)।
সেই ম্যাচে সবার নজর ছিল টিম সেইফার্ট, ফিন অ্যালেনদের দিকে তবে তাঁদের ছাপিয়ে নিজেকে মেলে ধরলেন অঙ্গকৃশ রঘুবংশী। এই তরুণ ক্রিকেটার অনুশীলন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ফর্মে থাকার বার্তা দিলেন। ৫৫ বলে ১০৩ রান করে অপরাজিত থাকলেন ম্যাচে। তাঁর ইনিংস সাজানো ছিল ৫টি ছয় এবং ৯টি চার দিয়ে। আইপিএল শুরুর আগে তাঁর এই ফর্ম স্বস্তি দেবে নাইট শিবিরকে।

শুধুমাত্র বড় শটে ভরসা রাখেননি এই তরুণ ব্যাটার। শুরুতে নেমে কিছুটা সময় নেনে উইকেট বুঝতে। সেই সময়টায় বাকিরা হাত খুলে খেলার সুযোগ পান। যখন দেখলেন তিনি পুরোপুরি সেট তখন হাত খোলা শুরু করেন। এই দিন ফিন অ্যালেন এবং অনুকূল রায়ও ভাল ব্যাটিং করেন।

আরও পড়ুন: Mamata Banerjee: রেড রোডে ঈদের সভা নির্বাচনের মঞ্চে পরিণত হল
শুরু এবং শেষের মাঝে বড় শট খেলে দলের হয়ে গুরুত্বপূর্ণ কাজটা করেন রঘুবংশী। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৭.২৭। গত মরশুমে মিডিল অর্ডার ব্যর্থতা কলকাতার ভরাডুবির অন্যতম কারণ। তাঁদের ধারাবাহিক ব্যর্থতা কলকাতার সমর্থকদের রীতিমতো হতাশ করেছে। এবার সেই জায়গায় গুরু দায়িত্ব দেওয়া হতে পারে এই তরুণের কাঁধে। অ্যাঙ্করম্যানের ভূমিকায় নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে এই তরুণের কাছে। তেমন অন্যদিকে ফিন অ্যালেন, রিঙ্কু সিং, গ্রিনের মতো ব্যাটাররা হয়ে উঠতে পারেন দলের ‘বাজিগর’ (Angkrish Raghuvanshi)।


