Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গোটা অভয়া আন্দোলনের রাজনৈতিক এবং সামাজিক কাঠামোতে বড় ধরনের ধাক্কা দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সভাপতি অনিকেত মাহাতোর পদত্যাগ (Aniket Mahata)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, ফ্রন্টে চলমান অগণতান্ত্রিক কার্যপ্রণালী এবং আন্দোলনের অগ্রগতি না থাকা তাঁর পদত্যাগের মূল কারণ। তবে ফ্রন্ট ত্যাগের পরও তিনি তাঁর সহযোদ্ধাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখবেন বলে জানিয়েছেন।
অনিকেতের প্রতিক্রিয়া (Aniket Mahata)
অনিকেত মাহাতো শুধু ফ্রন্টের অভ্যন্তরীণ অসঙ্গতিরই অভিযোগ করেননি, তিনি রাজ্য সরকারের প্রতিহিংসামূলক পোস্টিং নীতিকেও নিশানা করেছেন। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “পোস্টিং নিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে রাজ্য।” তাঁর এই মন্তব্য ইঙ্গিত দেয় যে, শুধু ফ্রন্টের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নয়, সরকারি নীতি এবং পদক্ষেপও চিকিৎসক আন্দোলনের উপর চাপ সৃষ্টি করছে।
অভয়া মামলার পটভূমি (Aniket Mahata)
২০২৪ সালের আগস্টে আর জি কর হাসপাতালের সেমিনার রুমে এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণের পর খুন করা হয়। এই ঘটনা গোটা চিকিৎসক সমাজকে নাড়িয়ে দেয়। সহপাঠীরা ন্যায়বিচারের দাবিতে কঠোর আন্দোলন শুরু করেন। সিবিআই তদন্তের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে দোষী সাব্যস্ত করা হয়, এবং সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। কিন্তু মৃতার পরিবার এবং বন্ধু-সঙ্গীরা সন্তুষ্ট হননি। তাদের অভিযোগ ছিল, কিছু বিষয় গোপন রাখা হয়েছে এবং বিচার প্রক্রিয়ায় আড়াল বা বঞ্চনার ঘটনা ঘটেছে। এই কারণে আজও দেশসেরা আদালতে তাদের আন্দোলন চলছে।
‘অভয়া তহবিল’ এবং আর্থিক জটিলতা (Aniket Mahata)
ন্যায়বিচারের আইনি লড়াই চালাতে জুনিয়র ডক্টরস ফ্রন্ট ‘অভয়া তহবিল’ গঠন করেছিল। কিন্তু এই তহবিল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিতর্কের। আর্থিক তছরূপের অভিযোগ ওঠার পাশাপাশি ফ্রন্টের আন্দোলনের অভিমুখও পাল্টাচ্ছে বলেও সমালোচনার জন্ম হয়।
ফ্রন্টের অভ্যন্তরীণ অসঙ্গতি (Aniket Mahata)
অনিকেত মাহাতোর ইস্তফাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ফ্রন্টের ট্রাস্ট ও এক্সিকিউটিভ কমিটির সদস্যদের মধ্যে সম্পর্ক এবং আইনি পরামর্শ উপেক্ষা করে গঠন প্রক্রিয়া অভয়ার ন্যায়বিচারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বারবার মতানৈক্য থাকা সত্ত্বেও তিনি এবং তাঁর সহকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন। তবে নেতৃত্বের নজরে তা আসেনি।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘ঘরছাড়া’ দিলীপই কি ফের ছাব্বিশে বিজেপির তুরুপের তাস?
ফ্রন্টের প্রতিক্রিয়া ও ইস্তফার প্রভাব
অনিকেতের পদত্যাগ প্রকাশ্যে আসার পর ফ্রন্টের তরফ থেকে জানানো হয় যে, তাঁর বিষয়ে তাঁকে পালটা মেল পাঠানো হয়েছে। যদিও সাংবাদিক বৈঠকে অনিকেত স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনও মেল পাননি। এই ঘটনার ফলে ফ্রন্টের ভেতরের অশান্তি এবং আন্দোলনের নেতৃত্বে সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে।



