Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের সামনে শেষ দুই ম্যাচই মরণ-বাঁচন, দুই ম্যাচেই ভারতকে বড় ব্যবধানে জিততে হবে (Anil Kumble)।
সূর্য-গম্ভীরদের বার্তা কুম্বলের (Anil Kumble)
ভারতের কাছে এখন সেমি ফাইনালের অঙ্ক বেশ জটিল। নিজেদের ম্যাচের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাকি দলের ম্যাচের দিকেও। দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিকে ভারতের নজর অবশ্যই থাকবে তবে নিজেদেরও বাকি দুই ম্যাচ জিততে হবে। সেমি ফাইনালের দৌড়ে নেট রান রেটেরও বড় ভূমিকা থাকতে চলেছে। সেই কথা মাথায় রেখেই ভারতীয় দলকে বার্তা দিলেন দলের প্রাক্তন তারকা (Anil Kumble)।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রোটিয়ারা জিতলে ভারতের কিছুটা হলেও সুবিধা হবে। তবে ওয়েস্ট ইন্ডিজকে কোনও ভাবেই যেন হালকা না ভাবে সেই পরামর্শই দিলেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার অনিল কুম্বলে। কুম্বলে বলেন, ‘ভারতকে নিজেদের স্বাভাবিক এবং আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। তবে জিম্বাবোয়ে কঠিন প্রতিপক্ষ। ওদের সম্মান করতে হবে। ওরা কয়েকটা ম্যাচে ভাল খেলেছে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে। শ্রীলঙ্কার মাটিতে ওদের বিরুদ্ধে ১৭৯ রান তাড়া করে জিতেছে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে। প্রথম চার ব্যাটার দারুণ ফর্মে আছে। ব্লেসিং মুজারাবানি এবং ব্র্যাড ইভান্স বল হাতে দারুণ ছন্দে। বিশেষ করে পাওয়ার প্লে-তে (Anil Kumble)।’

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের দৌড় চলছিল সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবোয়ের। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই তারা জায়গা করে নিয়েছিল সুপার এইটে। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে জিম্বাবোয়ে। তবে সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধাক্কা খেয়ে পিছিয়ে যায় সিকান্দার রাজার দল। শেষ ছারে যেতে হলে তাদের ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে তাদের, যা একপ্রকার অসম্ভব বলেই মনে করা হচ্ছে তবে ক্রিকেটে অঘটন ঘটতে সময় লাগে না। সেই প্রমাণ এই বিশ্বকাপেই পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: Rice: চালের ড্রামে পোকার রাজত্ব? কমিয়ে ফেলুন এক নিমেষে!
সেই বিষয়েই সতর্কবার্তা দিয়ে রাখলেন কুম্বলে। তিনি বলেন, ‘ওদের হালকাভাবে নেওয়া উচিত না। ভারতের সেরা খেলাটা খেলতে হবে। কেউ রান পেলে তাঁকে শেষপর্যন্ত থাকতে হবে। পরের ব্যাটার ভাল খেলবে সেটা ভেবে নেওয়া যাবে না। টি-২০ বিশ্বকাপে যদি, কিন্তু বলে কিছু হয় না। মাঠে নেমে পারফর্ম করতে হয়। আশা করব রেজাল্ট ভারতের পক্ষে যাবে। কিন্তু ভারতের নিজেদের ওপর ফোকাস করা উচিত (Anil Kumble)।’


