Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার টলিপাড়ায় (Anindita-Sudip) খুশির খবর। মা হলেন ‘তেঁতুলপাতা’র (Tentulpataa) অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury) । অনিন্দিতা এবং সুদীপের সংসারে এখন খুশির জোয়ার। দুই থেকে তিন হলেন তাঁরা। অনিন্দিতার ঘরে পুত্র নাকি কন্যা সন্তান এল? খুশিতে বেশ ডগমগ বাবা সুদীপ সরকার (Sudip Sarkar)।
বছর শুরুতেই সুখবর (Anindita-Sudip)
নতুন বছরের শুরুতেই অনিন্দিতা এবং সুদীপ সুখবর (Anindita-Sudip) দিয়েছিল। টলিপাড়ার অন্যতম মিষ্টি জুটি বলা হয় অনিন্দিতা এবং সুদীপকে। সন্তান আসার খবরও তাঁরা একই ভাবে এক মিষ্টি পোস্টে ভাগ করে নিয়েছিলেন। যেখানে দুই পোষ্যের মাঝে ছিল একটি দোলনা। সেই দোলনার মধ্যে থেকে দেখা যাচ্ছিল নবজাতকের একটি হাত এবং শিশুটি বলছে ” দেখা হচ্ছে বন্ধুরা “।
ঘর আলো করে এল লক্ষ্মী (Anindita-Sudip)
সোমবার টলি দম্পতির ঘরে এসেছে (Anindita-Sudip) লক্ষ্মী। এই দিনটার অপেক্ষায় ছিলেন তাঁরা। সোমবার সকাল সকাল সুখবর শোনালেন দুজনে। কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। আর বাবা হয়েছেন সুদীপ। অনিন্দিতা তাঁর মেয়ের জন্মের খবর ভাগ করে নিয়ে একটি ফটো কার্ড শেয়ার করেছেন। যেখানে রয়েছে ছোট্ট বাচ্চার হাত । সঙ্গে একটা হার্ট ইমোজি। লেখা আছে ” ৩ মার্চ, ২০২৫। সুদীপ ও অনিন্দিতা।” এছাড়াও লেখা হয়েছে, তাঁদের ঘরে রানি এসেছে।
আরও পড়ুন: Sontu: পরপারে পাড়ি সন্টুর, মন খারাপ সক্কলের!
শীঘ্রই কাজে ফিরবেন অনিন্দিতা
অনিন্দিতা এবং সুদীপ ছোট পর্দার খুবই চেনা এবং জনপ্রিয় মুখ। দু’জনকেই বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ২০২২ সালের জানুয়ারি মাসে আইনি ভাবে বিয়ে করেছিল জুটি। বিয়ের তিন বছরের মাথায় ঘরে এল সন্তান। গর্ভাবস্থার ৮ মাস টানা কাজ করতে দেখা গিয়েছে অনিন্দিতাকে। তাঁকে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। অনিন্দিতা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় জানান, তিনি কাজ থেকে বিরতি নেবেন। শেষ দিনের শুট হওয়ার আগে ‘তেঁতুলপাতা’ পরিবারের পক্ষ থেকে অনিন্দিতাকে সাধও দেওয়া হয়েছিল। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, তিনি সন্তানের দেখভালের জন্য বেশ কয়েক মাস ছুটি নেবেন। তারপর খুব শীঘ্রই কাজে ফিরবেন।

দুই পরিবারে খুশির জোয়ার
বর্তমানে সুদীপকে দেখা যাচ্ছে ‘ফুলকি’ ধারাবাহিকে। মাতৃত্বকালীন সময়ে নানান মুহূর্ত এই তারকা যুগলকে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে দেখা গিয়েছে। শুটিং’য়ের ব্যস্ততা সামলে সুদীপ অনিন্দিতাকে সময় দিতেন। খুদে সদস্য আসায় দুই পরিবারে এখন খুশির জোয়ার। অনিন্দিতা এবং সুদীপের জীবনে শুরু হল এক নতুন অধ্যায়।


