Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্বাস্থ্য সচেতন অনেকেই এখন (Antioxidant Rich Tea) নিয়ম করে গ্রিন টি খান। কারণ, সাধারণ চায়ের তুলনায় এতে ক্যাফিনের পরিমাণ কম এবং অ্যান্টি-অক্সিড্যান্টের মাত্রা অনেকটাই বেশি। তবে জানেন কি, গ্রিন টি ছাড়াও এমন কিছু চা রয়েছে, যেগুলিতে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ গ্রিন টি-র থেকেও বেশি? হ্যাঁ, এমনই তিন ধরনের চা-হোয়াইট টি, মাচা এবং জবা চা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে।
হোয়াইট টি (Antioxidant Rich Tea)
চায়ের স্বাদ-গন্ধ অনেকটাই নির্ভর করে তার প্রক্রিয়াকরণ (Antioxidant Rich Tea), আবহাওয়া ও কখন চা-পাতা তোলা হচ্ছে তার উপর। হোয়াইট টি-তে সেই প্রক্রিয়াকরণ খুবই অল্প, তাই এর মধ্যে প্রাকৃতিক উপাদানগুলি অনেকটাই অক্ষত থাকে। স্বচ্ছ কাচের পাত্রে হোয়াইট টি মেশালে পানির রং খুব একটা বদলায় না-হালকা আভা মাত্র। এই কম প্রক্রিয়াজাত চা-তে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরে ফ্রি র্যাডিকাল কমাতে সাহায্য করে এবং কোষের ক্ষয় রোধে সহায়ক।
জবা চা (Antioxidant Rich Tea)
জবা ফুলের পাপড়ি দিয়ে তৈরি হয় এই ভেষজ (Antioxidant Rich Tea) চা। এতে পাওয়া যায় প্রচুর ফ্ল্যাভোনয়েডস এবং অ্যান্থোসায়ানিন-দুই শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। এই উপাদানগুলি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, যা নানা রকম দীর্ঘস্থায়ী রোগের অন্যতম কারণ। রক্তচাপ নিয়ন্ত্রণ, হজমশক্তি উন্নত করা এবং ত্বক ভালো রাখার দিক থেকেও কার্যকর জবা চা।
মাচা
সম্প্রতি চায়ের জগতে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে মাচা। এটি এক ধরনের বিশেষ প্রক্রিয়ায় তৈরি গ্রিন টি পাউডার, যা একেবারে পাতা গুঁড়িয়ে তৈরি করা হয়। এতে থাকে প্রচুর পরিমাণে ফ্ল্যাভনয়েড, যা অত্যন্ত শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট হিসেবে কাজ করে। গবেষণা বলছে, নিয়মিত মাচা পান করলে দেহের ক্যানসার প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ত্বক সুস্থ থাকে, এমনকি মানসিক প্রশান্তিও মেলে। তেমনই, এটি শরীরে শক্তি জোগায় এবং বিপাকক্রিয়া উন্নত করে।


