Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দলবদলের জল্পনা কয়েকদিন ধরেই ঘুরছিল রাজনৈতিক (Arabul Islam) মহলে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হতে চলেছে। তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন আরাবুল ইসলাম। বৃহস্পতিবার সকালে দক্ষিণ গাজীপুরের বাড়ি থেকে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়ে আইএসএফে যোগদানের প্রস্তুতি নেন তিনি।
পাননি ন্যায্য সম্মান (Arabul Islam)
যাত্রাপথেই পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে (Arabul Islam) দেন আরাবুল। তাঁর অভিযোগ, দীর্ঘদিন দল করে আসার পরও তিনি ন্যায্য সম্মান পাননি। সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, অভিমান থেকেই এই সিদ্ধান্ত। তাঁর দাবি, এই পদক্ষেপ ভাঙড় ও ক্যানিংয়ের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে এবং বহু কর্মী ধীরে ধীরে আইএসএফে যোগ দেবেন।

আরও পড়ুন: BJP: বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ কবে?
তৃণমূল নেতৃত্বের প্রতি হতাশা
এর আগেও তৃণমূল নেতৃত্বের প্রতি হতাশা প্রকাশ করেছিলেন তিনি। সিঙ্গুর আন্দোলনের সময় নিজের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, দলের কঠিন সময়ে পাশে থেকেও তিনি গুরুত্ব পাননি। সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে স্পষ্ট করেন আরাবুল। অন্যদিকে, ভাঙড়ে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। এই ঘটনার জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছে আইএসএফ নেতৃত্ব। স্থানীয় স্তরে রাজনৈতিক সংঘাত যে তীব্র আকার নিচ্ছে, তা স্পষ্ট।



