Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রণজয় ভট্টাচার্য (Arijit-Ranajoy) ও অরিজিৎ সিং (Arijit Singh) এর আবারও জুটি বাঁধার কথা শোনা গিয়েছে। সেই সাথে রণজয়ের গোপন প্রিয়ার নামও জানা গিয়েছে। অর্থাৎ বলিউডের শাওনি মজুমদার সুরকারের মনে অনেকটাই জায়গা করে আছেন, বলে মনে করছেন অনেকেই। সমাজ মাধ্যমে প্রায়শই দেখা যায়, সুরকার রণজয় ও শাওনির ছবি। তাই তাঁদের প্রেমের গুঞ্জন অনেক আগে থেকেই রয়েছে।
কোন ছবিতে সুর করেছেন রণজয় ? (Arijit-Ranajoy)
শোনা গিয়েছে, রণজয় ও অরিজিৎ সিং একই সঙ্গে জুটি বাঁধতে চলেছেন (Arijit-Ranajoy) । ‘ বেলা’ ছবিতে দুজন গান গাইতে পারেন একসাথে। তবে সরাসরি গানটি কারোও লিপে শোনা যাবে বলে মনে করা হচ্ছে না। ‘বেলা ‘ ছবির নেপথ্যে অরিজিৎ এর কন্ঠে গান শোনা যাবে বলে অনুমান করা হচ্ছে। আসলে বিরহের গানে অরিজিৎ সিং এর নাম আগেই আসে। কারণ রণজয়ের সুরে বিরহের গান সংগীত প্রেমীরা ভীষণ পছন্দ করেন। এর আগেও ‘রোদের মতো কেন হাসলে না’ , ‘প্রেমে পড়া বারণ’ গানে মুগ্ধ হয়েছিলেন সংগীত প্রেমীরা।
অন্যরকম অনুভূতি (Arijit-Ranajoy)
বেলা ছবিতে রণজয়ের সুরে অরিজিৎ সিং (Arijit-Ranajoy) ছাড়াও গান গাইতে শোনা যেতে পারে সোমলতা আচার্যকে (Somlata Acharyya Chowdhury)। ছবিতে গান গাওয়ার সাথে ,অরিজিৎ সিং রবীন্দ্র সংগীত গানের যন্ত্রানুষঙ্গের আয়োজন করেছেন। সুরকার রণজয় ভট্টাচার্য মনে করেন , বিরহ বা প্রেমের গানে অরিজিৎ এর কন্ঠ এক অন্যরকম অনুভব করায়। আর ছবিতে অরিজিৎকে দিয়ে গান গাওয়ানোর সৌভাগ্য আরও একবার পাওয়া গেল।
জুটির গান পছন্দ
রণজয় ও অরিজিৎ জুটি আগেও হয়েছে। সংগীত প্রেমীরা ভীষণ পছন্দ করেন এই জুটির গান। এর আগে ‘বিবাহ বিভ্রাট ‘ ছবির গান জনপ্রিয় হয়েছিল। আবার এই জুটির ‘জিয়া তুই ছাড়া ‘ গানটিও এতটাই জনপ্রিয় পেয়েছিল যে, ভক্তদের মুখে মুখে শোনা ওযেত গানটি।
আরও পড়ুন: Smartphone Dial Pad: স্মার্টফোনের ডায়াল প্যাড হঠাৎ বদলে গেল? কেন জানেন?
কাদেরকে অভিনয়ে দেখা যাবে?
অনিলাভ চট্টোপাধ্যায়ের (Anilavaa Chatterjee) ‘বেলা ‘ ছবিটি মুক্তি আগামী ২৯ শে আগস্ট। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna Sengupta) ছাড়াও রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, ভদ্রা বসু, সৌরভ চক্রবর্তী, বুলবুলি পাঁজা ও আরও অনেকেই।


