Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ দল পরিবর্তনের আগে ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়েছিলেন শচীন পুত্র (Arjun Tendulkar)।
দল পরিবর্তন নিয়ে মুখ খুললেন অর্জুন (Arjun Tendulkar)
আইপিএল কেরিয়ারে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি ছেড়ে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামতে দেখা যাবে অর্জুন তেন্ডুলকরকে। শার্দূল ঠাকুরের জায়গায় LSG-তে যোগ দিয়েছেন শচীন পুত্র। দীর্ঘদিন মুম্বইয়ের দলের হয়ে খেলেছেন শচীন। খেলা ছাড়ার পর মুম্বই দলের সঙ্গেই যুক্ত রয়েছেন মাস্টার-ব্লাস্টার। সেখানে তাঁর ছেলে মুম্বই ছেড়ে অন্য দলে যাওয়াতে সকলের চমকে গিয়েছিলেন। যদিও আইপিএল-এর আগে ঘরোয়া ক্রিকেটেও মুম্বই ছেড়েছিলেন তিনি। এবার সেই বিষয়ে মুখ খুললেন তিনি (Arjun Tendulkar)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন। তাঁকে তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্ন করা হয়। তবে এখনঅপর্যন্ত দাগ কাটার মতো উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। যা নিয়ে তাঁকে বহুবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে। যদিও অর্জুন জানিয়েছেন যে তিনি এসব বিষয়কে ভয় পান না।

আরও পড়ুন: Adam Zampa: আইপিএল-এর থেকে পিএসএল-এ টাকা বেশি, বললেন তারকা স্পিনার
ঘরোয়া ক্রিকেট মুম্বই ছাড়ার পরেও এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। কারণ হিসেবে এবার অর্জুন বলেন, ‘গোয়ায় আমার কাছে অনেক সুযোগ আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কনফিডেন্স পাচ্ছি গোয়ায়। প্রত্যেক প্লেয়ারের লক্ষ্য থাকে সুযোগ পাওয়ার।’ মুম্বই বা মুম্বই ইন্ডিয়ান্স, পর্যাপ্ত সুযোগ পাননি তিনি। যা তিনি দল বদল করে পেয়েছেন। নেটে ভাল ছন্দে থাকতে দেখা গিয়েছে তাঁকে। এখন দেখার আইপিএল-এ কতটা সুযোগ পান তিনি।
১ তারিখ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে LSG তাদের ঘরের মাঠে নামবে। সেই ম্যাচে অর্জুন নামতে পারেন কিনা এখন সেটাই দেখার। তবে নামলে নজর থাকবে তাঁর দিকে। ২০২১ সালে মুম্বই দলের হয়ে আইপিএল-এ খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। ২০২৩ সালে চারটে। এবার তিনি যে কাঙ্খিত সুযোগটা চাইছেন সেটা পান কিনা এবং পেলে সেটা কতটা কাজে লাগাতে পারেন সেটা এখন সময় বলবে (Arjun Tendulkar)।


