Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মহাকাশ গবেষণায় আরও এক বড় (Artemis 2 Food) পদক্ষেপ নিল নাসা। চার মহাকাশচারীকে নিয়ে আর্টেমিস II অভিযানে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছে ওরিয়ন মহাকাশযান। ইতিমধ্যেই এটি চাঁদের মহাকর্ষের প্রভাব বলয়ে প্রবেশ করেছে বলে জানা গেছে। এই অভিযানকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে মহাকাশে নভোচারীরা কীভাবে থাকেন, কী খান-এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন ওঠে। সম্প্রতি নাসা একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে মহাকাশচারীদের দৈনন্দিন খাওয়াদাওয়ার কিছু ঝলক দেখা গেছে।
খাওয়ার পদ্ধতি সম্পূর্ণ আলাদা (Artemis 2 Food)
মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকায় খাবার খাওয়ার পদ্ধতি সম্পূর্ণ (Artemis 2 Food) আলাদা। সাধারণ প্লেটে খাবার রাখা সম্ভব নয়, কারণ তা ভেসে যেতে পারে। তাই বিশেষ ধরনের প্যাকেটে খাবার রাখা হয়। ভিডিওতে দেখা গেছে, নভোচারীরা ম্যাক অ্যান্ড চিজ বা চিংড়ির মতো খাবারও সহজেই খাচ্ছেন, তবে সবই নির্দিষ্টভাবে প্যাক করা থাকে।

খাদ্যতালিকায় কী কী আছে?
তাঁদের খাদ্যতালিকায় রয়েছে চিকেন নুডলস স্যুপ, পিনাট সস দিয়ে চিকেন, ঝাল সবজি, ম্যাশড পটেটো, রোস্টেড টার্কি এবং ভাত। এই খাবারগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে মহাকাশযানের কোনও ক্ষতি না হয়।

আরও পড়ুন: Mamata Banerjee Nomination: মমতার মনোনয়নে ‘মিনি ইন্ডিয়া’, ভবানীপুরে এবার হাড্ডাহাড্ডি লড়াই!
এই মিশনে রয়েছেন চারজন নভোচারী-কমান্ডার Reid Wiseman, পাইলট Victor Glover, এবং মিশন স্পেশালিস্ট Christina Koch ও Jeremy Hansen। তাঁদের মধ্যে তিনজন আমেরিকার এবং একজন কানাডার নাগরিক। সব মিলিয়ে, এই অভিযান শুধু প্রযুক্তির দিক থেকে নয়, মানুষের জীবনযাত্রার নতুন দিকও সামনে আনছে।


