Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ১২ এপ্রিলের রবিবাসরীয় দুপুর ভারতীয় সঙ্গীতজগতের ইতিহাসে এক গভীর শোকের দিন হিসেবে চিহ্নিত হয়ে রইল (Asha Bhosle Last Rites)। অমৃতস্বরের অধিকারিণী Asha Bhosle-এর প্রয়াণ যেন এক যুগের অবসান। তাঁর চলে যাওয়া শুধু একজন শিল্পীর মৃত্যু নয়, বরং ভারতীয় সংগীতের এক অমূল্য অধ্যায়ের ইতি।

সুরের দিগন্তে এক উজ্জ্বল নক্ষত্রের পতন (Asha Bhosle Last Rites)
দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতে রাজত্ব করেছেন আশা ভোঁসলে। তাঁর কণ্ঠে প্রেম, বেদনা, উচ্ছ্বাস, আধুনিকতা সবকিছুর এক অনন্য মিশেল পাওয়া গেছে। রবিবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতাল-এ। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চিরবিদায় নেন, রেখে যান অসংখ্য অমর সুরের ভান্ডার।
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা (Asha Bhosle Last Rites)
সোমবার সকালে লোয়ার প্যারেলের বাসভবন ‘কাসা গ্র্যান্ড’-এ জাতীয় পতাকায় মোড়া অবস্থায় শায়িত রাখা হয় তাঁর দেহ। সকাল থেকেই সেখানে মানুষের ঢল নামে। শিল্পী, ক্রীড়াবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই ছুটে আসেন শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী Devendra Fadnavis, ক্রিকেট কিংবদন্তি Sachin Tendulkar সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন A. R. Rahman, Jackie Shroff, Tabu, Riteish Deshmukh, Ashutosh Gowariker প্রমুখ।
আবেগে ভেঙে পড়ল দেশ (Asha Bhosle Last Rites)
শেষ শ্রদ্ধা জানাতে এসে চোখের জল ধরে রাখতে পারেননি Sachin Tendulkar। তাঁর এই আবেগ যেন প্রতিফলিত করছিল কোটি কোটি ভারতবাসীর হৃদয়ের বেদনা। পাশে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরও। শিল্পীর পরিবারেও নেমে আসে শোকের ছায়া। একুশ তোপে গার্ড অফ অনার দেওয়ার সময় কন্যা জায়ান কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্ত উপস্থিত সকলকে গভীরভাবে নাড়িয়ে দেয়।

শিবাজি পার্কে শেষযাত্রা (Asha Bhosle Last Rites)
বিকেলে মুম্বইয়ের Shivaji Park-এ সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয় এই কিংবদন্তী শিল্পীকে।
সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা সিনেদুনিয়া থেকে রাজনীতি, ক্রীড়া থেকে সংগীত সবাই যেন একত্রিত হয়েছিলেন এক মহান শিল্পীকে শেষ প্রণাম জানাতে।
আরও পড়ুন: Badminton Ayush Shetty: রূপোয় থামতে হল আয়ুষকে!

এক অনন্য সংগীতযাত্রার অবসান
আশা ভোঁসলের সংগীতজীবন শুধু দীর্ঘই নয়, ছিল বহুমাত্রিক। হিন্দি, বাংলা, মারাঠি সহ বহু ভাষায় তিনি হাজার হাজার গান গেয়েছেন। আধুনিক গান থেকে গজল, কাব্যিক সুর থেকে ক্যাবারে সব ক্ষেত্রেই তিনি ছিলেন সমান দক্ষ। তাঁর কণ্ঠ শুধু গান নয়, এক একটি সময়ের প্রতিচ্ছবি। তাঁর গাওয়া অসংখ্য গান আজও মানুষের আবেগ, স্মৃতি ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে।



