Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : গিলের দলে থাকা নিয়ে কেউ কেউ সন্দেহ প্রকাশ করলেও অনেকেই গিলকে সমর্থম করে তার পাশে দাঁড়িয়েছেন (Asia Cup 2025)। ভারতীয় প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও গিলের সমর্থনে মুখ খুলেছেন।
গিলকে সমর্থন ভারতীয় প্রাক্তনের (Asia Cup 2025)
সামনেই এশিয়া কাপ আর সেই মতো প্রস্তুতি নিতে ব্যস্ত ভারতীয় দল। ভারতীয় দল নির্বাচন ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই বিস্মিত হয়েছিল দল নির্বাচন দেখে। এশিয়া কাপে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে গিলের। তাকে দেখা যাবে সহ অধিনায়কের ভূমিকা পালন করতে। শুভমান গিল বেশ অনেকদিন বাদে টি টোয়েন্টি ফরম্যাটে খেলবে। আর সেই নিয়েই অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে (Asia Cup 2025)।
এশিয়া কাপ শুরু হওয়ার আগে এবার গিলের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন ইরফান পাঠান। ইরফানের মতে গিল যতদিন গেছে তত আক্রমণাত্মক হয়ে উঠেছে। গিল যখন প্রথম মাঠে নাম তখন থেকে ওর স্ট্রাইক রেট ভাল হয়েছে। ইরফান পাঠান বলেন ‘আমার মনে হয় শুভমান গিল টি টোয়েন্টি ফরম্যাটে অনেকটাই উন্নতি করেছে, বিশেষ করে আইপিএল সহ কয়েকটি মরশুমে গিল উন্নতি করেছে।’

পাঠান তার বক্তব্যে আরও যোগ করে বলেন ‘কেকেআরে খেলার সময়ে গিলের স্ট্রাইক রেট ছিল ১২৫-এর কাছাকাছি। এখন তা ১৫০-এর কাছাকাছি। গত মরশুমের আইপিএলে ১৫০ এর বেশি স্ট্রাইক রেট ছিল শুভমান গিলের। দারুণ গতিতে রানও তুলেছে ও।’ ভারতের এই প্রাক্তন অলরাউন্ডার বলেন গিলও একজন নেতা, আর এশিয়া কাপে সহ অধিনায়ক ও টেস্টে অধিনায়ক। গিল আরো আগ্রাসী ক্রিকেট খেলবে ও দলকে নেতৃত্ব দিয়ে নিজেকে প্রমান করবে (Asia Cup 2025)।
আরও পড়ুন: Durga Puja: প্রেমের প্রথম পুজো হোক স্মরণীয়! সঙ্গীর মন জিততে মেনে চলুন এই ৬ টিপস
১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের এশিয়া কাপ যাত্রা। ১৪ সেপ্টেম্বর ভারত পাকিস্তান মুখোমুখি হবে। সেই ম্যাচের দিকে সবার বিশেষ নজর রয়েছে। এশিয়া কাপে পাকিস্তান প্রথম নামছে ১২ তারিখ প্রতিপক্ষ ওমান।
বাকি সবার মতোই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি ভারতকেই এগিয়ে রাখছে। ভারত পাকিস্তানের পাশাপাশি নজর থাকবে রশিদ খানের দলকে নিয়েও। আফগানিস্তানও যখন তখন খেলা ঘোরাতে সক্ষম। পিচ যদি স্পিন ফ্রেন্ডলি হয় তবে তাতে আফগানরা কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে (Asia Cup 2025)।


