Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই (Asit Debangshu TMC) রাজ্যের রাজনৈতিক মহলে বাড়ছে উত্তাপ। বিশেষ করে টিকিট না পাওয়া বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অবস্থান নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই জল্পনায় কিছুটা ইতি টানলেন তিনি নিজেই। রবিবার পর্যন্ত যিনি দলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন, সেই তিনিই সোমবার দেবানন্দপুরে তৃণমূল প্রার্থী দেবাংশুর সমর্থনে সভা করে এক ভিন্ন বার্তা দিলেন।
রচনার বিরুদ্ধে ক্ষোভ (Asit Debangshu TMC)
প্রসঙ্গত, চুঁচুড়ার তিন বারের বিধায়ক অসিত মজুমদার (Asit Debangshu TMC) এবার দলীয় টিকিট পাননি। সেই সিদ্ধান্তে তাঁর অভিমান স্পষ্ট হয়েছিল। রচনার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, তাঁর কথাতেই নাকি দলের শীর্ষ নেতৃত্ব টিকিট দেয়নি। এমনকি প্রকাশ্যে সাংসদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও করেন তিনি। দেবাংশুর প্রচারে রচনার উপস্থিতি থাকলেও, সেখানে আমন্ত্রণ না পাওয়ায় তাঁর ক্ষোভ আরও বাড়ে।

দেবাংশুর প্রশংসা (Asit Debangshu TMC)
তবে রাজনৈতিক সমীকরণ বদলাতে বেশি সময় লাগেনি। সোমবার দেবানন্দপুরে আয়োজিত সভায় অসিত মজুমদারকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। মঞ্চে দেবাংশুকে বুকে জড়িয়ে তিনি বলেন, “আমার অসমাপ্ত কাজ দেবাংশু শেষ করবে।” পাশাপাশি কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি আবেদন করেন, দেবাংশুকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে।

আরও পড়ুন: BJP: বাগদায় সোমা ঠাকুর, চৌরঙ্গীতে সন্তোষ পাঠক-নতুন মুখে ভরসা বিজেপির
সভা থেকে তিনি আরও বলেন, গত ১৫ বছরে তিনি বহু উন্নয়নমূলক কাজ করেছেন। এখন সেই ধারাবাহিকতা বজায় রাখতে তরুণ প্রার্থী দেবাংশুকে সুযোগ দেওয়া প্রয়োজন। তাঁর কথায়, “নতুন চুঁচুড়া গড়ার দায়িত্ব এখন দেবাংশুর।” এই পরিবর্তিত অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, অভিমান থাকলেও শেষ পর্যন্ত দলের স্বার্থেই একজোট হওয়ার বার্তা দিচ্ছেন অসিত। নির্বাচনের মুখে এই ঐক্যের ছবি তৃণমূলের জন্য কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার।



