Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচনের তৃণমূলের (Asit Debangshu TMC) প্রার্থী তালিকা প্রকাশ পেতেই চুঁচুড়া বিধনাসভায় উঠেছিল সমালোচনার ঝড়। তিনবারের বিজয়ী বিধায়ক অসিত মজুমদারকে এবার টিকিট দেওয়া হয়নি। বরং তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান ও যুব সমাজের হার্টথ্রব দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। সেই নিয়ে চরম হতাশ বিদায়ী বিধায়ক। রাজনৈতিক সন্ন্যাস নেবার কথাও উঠে এসেছে তার মুখে। তবে দেবাংশুর গলায় কিন্তু অন্য সুর।
‘নতুন চুঁচুড়া’-র প্রতিশ্রুতি (Asit Debangshu TMC)
সম্প্রতি চুঁচুড়া বিধানসভার প্রার্থী হয়েছেন দেবাংশু (Asit Debangshu TMC) । প্রথম সাক্ষাতেই তার মুখে ‘নতুন চুঁচুড়া’-র প্রতিশ্রুতি শোনা গেছে। অন্যদিকে অভিমানী বিধায়ক বলছেন, “দল বললেই কাজ করবো নাকি? আমি কি দলের চাকর?” এই সংবেদনশীল পরিস্থিতিতে ‘পিতৃতূল্য’ বিদায়ী বিধায়কের বাড়িতে পৌঁছে গেলেন দেবাংশু। পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে দেখা গেল তাঁকে। অসিত মজুমদার বললেন, “ও আমার ছেলের মত।” সেই সঙ্গেই বরফ গলে জল। প্রার্থীর হয়ে প্রচার করার আশ্বাস দেন তিনি। আর জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে তাঁর।

পাশে থাকার আশ্বাস
তবে বর্ষীয়ান নেতা অসিত মজুমদার বলেছেন, “দেবাংশুকে সবাই চেনে। আমি ওর পাশে থাকবো।” অসিত আরও মজুমদার জানিয়েছেন, তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। দলেই থাকবেন তিনি। উল্টোদিকে দেবাংশু জানিয়েছেন যে অসিত বাবু চুঁচুড়াকে হাতের তালুর মত চেনে। ওনার সব উপদেশ ডায়েরিতে নোট করেও নিয়েছেন।

আরও পড়ুন: Bhangar Blast: ফের উত্তপ্ত ভাঙড়, সাত সকালে ফাটল বোমা, অভিযুক্ত তৃণমূল!
প্রসঙ্গত, ২০২৪ সালে তমলুক লোকসভা থেকে প্রার্থী করা হয় দেবাংশুকে। সেখানে তিনি জয়লাভ করতে না পারলেও ভালো পারফরম্যান্স দিয়েছিলেন দলের হয়ে। তাই এবারেও দল বিধানসভা নির্বাচনে তার ওপরেই ভরসা রেখেছে।


