Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে (Astro Prediction) আগামী ১৮ মার্চ ২০২৬ তারিখে বুধ গ্রহের উদয় ঘটতে চলেছে। এরপর ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত বুধ উদীয়মান অবস্থায় থাকবে, তারপর আবার অস্ত যাবে। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যুক্তি, বাকশক্তি, শিক্ষা ও বাণিজ্যের কারক গ্রহ হিসেবে ধরা হয়। তাই বুধের অবস্থান পরিবর্তন হলে তার প্রভাব মানুষের চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং অর্থনৈতিক অবস্থার উপর পড়ে বলে মনে করা হয়। এই সময় বিশেষ করে পাঁচটি রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মত জ্যোতিষীদের।
মেষ রাশি (Astro Prediction)
মেষ রাশির জাতকদের জন্য এই (Astro Prediction) সময়টি বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। বুধের প্রভাবে তাদের যোগাযোগের দক্ষতা আরও উন্নত হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই দায়িত্ব সফলভাবে সামলাতে পারবেন। অনেকদিন ধরে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং ঘরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

মিথুন রাশি (Astro Prediction)
মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টি উন্নতির পথ খুলে দিতে (Astro Prediction) পারে। সমাজে সম্মান ও প্রভাব বাড়তে পারে। যারা পড়াশোনা, লেখালেখি বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি সাফল্যের সময় হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন চুক্তি বা নতুন উদ্যোগের মাধ্যমে লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি (Astro Prediction)
তুলা রাশির জাতকদের জন্য বুধের উদয় জীবনে নতুন সাফল্য ও সমৃদ্ধির ইঙ্গিত দিতে পারে। অনেকদিন ধরে আটকে থাকা কাজ দ্রুত শেষ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে এবং সামাজিক ক্ষেত্রে সম্মানও বৃদ্ধি পেতে পারে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের ক্ষেত্রে এই সময় সম্পর্ককে আরও মজবুত করার সুযোগ এনে দিতে পারে। দাম্পত্য জীবনের পুরোনো সমস্যা মিটে যেতে পারে। ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে এবং বড় কোনও চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Meteorit Explosion: উড়ন্ত অবস্থাতেই বিস্ফোরণ, উল্কার বিস্ফোরণে তোলপাড় আকাশ!
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময় অর্থ ও জ্ঞানের বিস্তার ঘটাতে পারে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও তৈরি হতে পারে এবং সন্তানের সাফল্যে গর্ব অনুভব করতে পারেন।


