Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বন্ডি বিচে সন্ত্রাসবাদী হামলা। কড়া আগ্নেয়াস্ত্র আইনের পক্ষে জোর সওয়াল অজি প্রধানমন্ত্রীর। দুই দলের তরফ থেকে দেওয়া হল যৌথ বিবৃতি (Australia)।
রক্তাক্ত সিডনি (Australia)
টেস্ট ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতা অ্যাশেজে মজে রয়েছে ক্রিকেটপ্রেমীরা। অ্যাশেজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। বুধবার থেকে শুরু অ্যাডিলেড টেস্ট। সিরিজের তৃতীয় টেস্ট এটি। এই ম্যাচ অস্ট্রেলিয়া জিতে গেলে সিরিজ নিজেদের নামে করে নেবে অজি শিবির। অধিনায়ক কামিন্স না থাকায় তাঁর পরিবর্তে দলের অধিনায়কত্ব করছিলেন স্টিভ স্মিথ তবে তৃতীয় ম্যাচে চোট সরিয়ে দলে ফিরেছেন প্যাট কামিন্স। অধিনায়কত্বের আর্ম ব্যান্ড এখন আবার তাঁর হাতে (Australia)।
তবে সেই ম্যাচের আগে বন্ডি বিচে জঙ্গি হামলার ঘটনায় আতঙ্কিত গোটা অস্ট্রেলিয়া। এই কঠিন সময়ে দেশবাসীর পাশে দাঁড়িয়ে মহৎ উদ্যোগ নিলেন অজি অধিনায়ক কামিন্স। আহতদের জন্য তিঁনি আবেদন করেন যত দ্রুত সম্ভব যেন সকলে রক্তদান করেন। সেই রক্ত ব্যবহার হবে জঙ্গি হামলার জখমদের চিকিৎসায়।
প্রসঙ্গত সিডনির বন্ডি বিচ রবিবার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। বিখ্যাত বন্ডি বিচে ‘হানুক্কাহ’ উৎসবে অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন। আর সেই উৎসব চলাকালীন দুই বন্দুকবাজ সেখানে ঢুকে পড়েন। তারপরেই শুরু হয় গুলিবৃষ্টি। সূত্রের খবর অনুযায়ী ১৬ জন মারা গিয়েছেন এই হামলায়। এই উৎসবে হত্যালীলা চালিয়েছেন সাজিদ আক্রাম (৫০) ও তার পুত্র নবিদ আক্রাম (২৪) (Australia)।

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, বন্ডি বিচে গুলিবৃষ্টিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। তাঁদের চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন। এরপরই দেশবাসীর কাছে আবেদন কামিন্সের। তিঁনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বন্ডি বিচে যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই। যাঁদের পক্ষে সম্ভব, দয়া করে সকলে রক্তদান করুন।’ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, একজন আহত ব্যক্তিকে অন্তত ১০০ জনের রক্তদান প্রয়োজন।
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী হাসপাতালে ভর্তি ৪০ জন। তাঁদের মধ্যে পুলিশ আধিকারিকও রয়েছেন। দুই ক্রিকেট বোর্ড যৌথ বিবৃতি দিয়ে বলেছে, ‘বন্ডি সমুদ্রসৈকতে যে ভয়ঙ্কর হত্যালীলা চলেছে তাতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আতঙ্কিত। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। কঠিন সময়ে ইহুদি সম্প্রদায় ও অস্ট্রেলিয়ার জনগণের পাশে আমরা রয়েছি।’
এই ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। বুধবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। মাঠে ঢোকার সময় দর্শকদের বেশ কয়েকবার তল্লাশি করা হবে। মাঠের ভিতরেও বাড়ানো হবে নিরাপত্তা। টেস্ট ম্যাচ চলাকালীন দুই দেশের পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানানো হয়েছে। ক্রিকেটারদের হাতে দেখা যাবে কালো আর্ম ব্যান্ড। খেলা শুরুর আগে নিহতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী হামলাকারীদের মধ্যে একজন মারা গিয়েছেন। হামলাকারী পুত্র গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে রাখা হয়েছে পুলিশি প্রহরায় (Australia)।


