Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়া বিদায় নিতেই শুরু হয়েছে সমালোচনা (Australia)।
অস্ট্রেলিয়াকে তুলোধোনা অজি প্রাক্তনের (Australia)
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এই অপ্রত্যাশিত বিদায়ে সমালোচনার ঝড়। অজি শিবিরের বোলিং নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এর পাশাপাশি প্রশ্ন উঠছে দল নির্বাচন নিয়ে। এবার অজিদের কটাক্ষ করতে ছাড়লেন না ব্র্যাড হগ। তাঁর মতে এটাই প্রাপ্য ছিল (Australia)।
প্রাক্তন তারকা জানান যা প্রাপ্য সেটাই পেয়েছি। জিম্বাবোয়ে-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। আর তাতেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া যদিও তার আগে পরপর দুই ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা এবং জিম্বাবোয়ের কাছে। ২০২১ সালের চ্যাম্পিয়নদের এই করুণ দশা অনেকেই মেনে নিতে পারছেন না। চোট, ভুল দল নির্বাচন, পারফরমেন্স একাধিক কারণ রয়েছে অজি বিদায়ের পিছনে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউডের অনুপস্থিতিতে বোলিং অ্যাটাক কার্যত ধসে গিয়েছে।

হগ এই দল শুধুই আগের সাফল্যের ছায়া। তিনি আরও বলেন গুরুত্বপূর্ণ সময়ে ছন্দপতন হয়েছে তারকা ক্রিকেটাররা। তিনি স্টিভ স্মিথকে বাদ দিয়ে বিশ্বকাপ শুরু করা নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত শুরুতে স্মিথ দলের সঙ্গে ছিলেন না, পরে তাঁকে নেওয়া হয়।

আরও পড়ুন: Char Dham Yatra: ৪ ধাম যাত্রায় নতুন নিয়মে চাপে পুণ্যার্থীরা
এই নিয়ে হগ বলেন, ‘স্মিথ কেন কলম্বোতে ছিল না তার এখনও সঠিক উত্তর খুঁজে পাওয়া যায়নি।’ স্মিথ বরাবরই স্পিনের বিরুদ্ধে কার্যকরী আর সেখানে কলম্বোতে কেন তাঁকে বাদ দিয়ে দল নির্বাচন করা হলো সেই নিয়েও তুলোধোনা করেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও কেন স্মিথ বাদ সেই নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা মনে করছেন, এই সমস্যা গুরুতর। হগ বলেন, ‘আমাদের বোলিং গভীরতা নেই। সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বোলিং নিয়ে নির্বাচকদের ভাবতে হবে (Australia)। আমাদের পরবর্তী প্রজন্ম কী করবে?’


