Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নেটে টানা ৩০ মিনিটের বোলিং অনুশীলন করলেন অক্ষর প্যাটেল (Axar Patel)।
গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ফিরছেন অক্ষর? (Axar Patel)
সুপার এইটের প্রথম ম্যাচে অক্ষর প্যাটেলকে বাদ দেওয়ার পর থেকেই সমালোচনার ঝড় বইছে। অনেকের মতেই বড় ভুল অক্ষর প্যাটেলের মতো বোলারকে বসিয়ে রাখা। এবার কি তবে সেই ভুল শুধরে নিতে চাইছে ভারতীয় শিবির? ভারতের অনুশীলনে তেমনই ইঙ্গিত পাওয়া গেল। নেটে প্রায় ৩০ মিনিট হাত ঘোরাতে দেখা গেল। যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে জিম্বাবোয়ের বিরুদ্ধে কোনও রকম ভুল করতে চাইছে না ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে স্ট্র্যাটেজি নিয়ে ভারত নেমেছিল তা কার্যকরী হয়নি (Axar Patel)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর ভারতের কাছে এখন সেমি ফাইনালের অঙ্ক কঠিন। বাকি দুই ম্যাচ জিততেই হবে ভারতকে। প্রথম ম্যাচে জিম্বাবোয়ের টপ অর্ডার যদি দেখা যায় তাহলে সেখানে দুজনই বাঁ হাতি ব্যাটার। সেক্ষেত্রে কি রেখে দেওয়া হবে ওয়াশিংটনকে? অনেকের মনে এই প্রশ্ন উঠতে পারে। নাকি ম্যাচ আপ প্রক্রিয়া অব্যাহত থাকবে? অন্যদিকে রিঙ্কু সিং বাড়ি ফিরেছেন সুতরাং সেই জায়গায় কে খেলবেন সেই বিষয়েও কিছু স্পষ্ট নয়। সেই দিক থেকে কুলদীপকে ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

অনেকের মতেই এসব হিসেবে-নিকেষ সরিয়ে রেখে দলের জন্য অক্ষরকে দলে ফেরানো উচিত। অক্ষর প্যাটেলের বড় শক্তি তিনি স্ট্যাম্প বরাবর বল করতে পারেন এমনকি বডি লাইন বরাবর বল করারও দক্ষতা রয়েছে তাঁর। যার ফলে তাকে খেলতে গিয়ে সমস্যায় পড়তে হয় ব্যাটারদের। সেই কারণে উইকেট তুলে নেওয়ার সুযোগও থাকে। সেই কারণেই সুপার এইট এবং পরবর্তীতে অক্ষরকে দলে দরকার। তিন ম্যাচে ৬ উইকেট নেন। গড় ১২.১৬। ইকনমি রেট ৬.৬৩।

আরও পড়ুন: Howrah Murder: হাওড়ায় গুলি করে প্রোমোটার খুন, ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায়
অক্ষরকে দলে চান প্রাক্তনরাও। সুনীল গাভাসকর স্পষ্ট জানিয়ে দেন, জিম্বাবোয়ের বিরুদ্ধে দলে ফেরা উচিত অক্ষর প্যাটেলের। তার বদলে অর্শদীপ সিংকে বাদ দেওয়ার পরামর্শ দেন কিংবদন্তি। সুনীল গাভাসকর বলেন, ‘আমি চাই অক্ষর প্যাটেল দলে ফিরুক। জিম্বাবোয়ে দলে খুব বেশি বাঁ হাতি ব্যাটার নেই। অর্শদীপ সিংয়ের জায়গায় ওকে খেলানো যেতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও খুব ভাল বল করেছে। এমন ছন্দে থাকা একজনকে বসাতে নাও চাইতে পারে টিম ম্যানেজমেন্ট। তাই একই দল রাখা হতে পারে।’ অক্ষরের হয়ে ব্যাট ধরেন অজিঙ্ক রাহানেও। ভারতীয় অলরাউন্ডারকে দলে ফেরানোর পরামর্শ দেন তিনি। এখন দেখার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন গম্ভীর (Axar Patel)।


