Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপে হতশ্রী পারফর্ম করেছে পাকিস্তান দল। সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর থেকেই বাবরকে শুরু হয়েছে তীব্র জল্পনা (Babar Azam)।
বাংলাদেশ সিরিজে দলে নেই বাবর (Babar Azam)
বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিতে মোটেও খুশি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের জরিমানা ঘোষণা করেছে পিসিবি। তবে সবথেকে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে দলের অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজমকে। দীর্ঘ দিন অফ ফর্মে থাকা বাবরের দলে সুযোগ পাওয়া নিয়েও চলছে বিতর্ক। আর সেই আবহে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে পাকিস্তান আর সেই দলে বাদ পড়েছেন বাবর। অধিনায়ক করা হয়েছে পেসার শাহিন আফ্রিদিকে (Babar Azam)।
বাংলাদেশ সফরের জন্য ১৫ জনের যে দল ঘোষণা করে হয়েছে সেখানে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। দলে জায়গা হয়নি বাবর আজম এবংহ সাইম আয়ুবের। আর এরপরেই পাকিস্তান ক্রিকেটের অন্দরে শুরু হয়েছে তীব্রে জল্পনা।

আরও পড়ুন: Walk And Talk: ‘ওয়াক অ্যান্ড টক’ নতুন প্রেমের গোপন মন্ত্র
দল ঘোষণার পর থেকেই বাবর আজমের বাদ পড়া নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। সাম্প্রতিক সাদা বলের টুর্নামেন্ট তাঁর হতাশাজনক পারফরম্যান্সের কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৯১ রান করেন, স্ট্রাইক রেট ১১২.৩৪। বাবরের মতোই তরুণ অলরাউন্ডার সাইম আয়ুবও প্রত্যাশা পূরণ করতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপে। তাই তাঁকেও রাখা হয়নি ওয়ানডে দলে (Babar Azam)।

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের ODI দল
শাহিন আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আব্রার আমেদ, ফাহিম আশরফ, ফয়সল আক্রম, হ্যারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকত, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ ওয়াসিম জুনিয়র, মহম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সলমন আলি আগা ও শামিল হুসেন।


