Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২১শে বিধানসভা নির্বাচনে আগে তৃণমূল কংগ্রেসে টিকিট না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মেদিনীপুরে যোগদান করেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। দলের একাংশে বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে অন্যদিকে একুশের বিধান সভার নির্বাচনের দল প্রার্থী না করায় রাগে অভিমানে বিজেপিতে যোগদান করেছিলেন(Babu Master TMC)।
৫ বছর পর ছবি বদলাল (Babu Master TMC)
ছবিটা বদলাল ২০২৬-এ, ঠিক পাঁচ বছর পর। বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয় বসিরহাট প্রান্তিক মাঠের পাশে ফিরোজ কামালগাজী এলেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ মিত্র বাদল, বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা যুব সভাপতি শ্রমিক রায় অধিকারী, ছাত্রনেতা অভিষেক মজুমদার সহ নেতৃত্ব। বাু মাস্টার তৃণমূলে যোগদান করায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি পেল বলেই মনে করেন নেতৃত্ব।
‘ঘরের ছেলে ঘরে’ (Babu Master TMC)
বাবু মাস্টার বলেন ঘরের ছেলে ঘরে ফিরেছি ভালো লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রেরিত হয়ে আবার নতুন করে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলাম যাতে মানুষের কাজ করতে পারি। ভুল বুঝে গিয়েছিলাম তাই আবার ঘরে ফিরলাম। সভাপতি বলেন বসিরহাট তৃণমূলের দক্ষ সংগঠক ফেরায় এই মহকুমায় তৃণমূল আরও শক্তিশালী হল তা বলাবাহুল্য।
আরও পড়ুন: DELHI JeM Arrest: দিল্লিতে ফের জঙ্গি হামলার ছক: JeM যোগ সন্দেহে গ্রেফতার ২
‘দলে কোনও প্রভাব পড়বে না’ (Babu Master TMC)
এদিকে এবিষয়ে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, ঘরের ছেলে ঘরে ফিরেছে ভাল লাগছে। তাতে দলে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করেন তিনি।



