Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়ার (Badhaka bhata) পর থেকেই রাজ্য রাজনীতিতে এবং সাধারণ মানুষের মধ্যে একটি স্বাভাবিক কৌতূহল তৈরি হয়েছে। প্রশ্ন একটাই-এই বাড়তি ব্যয়ের প্রভাব কি পড়বে বার্ধক্য ভাতার উপর? যাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, বয়স ৬০ পেরোলে কি তাঁদের প্রাপ্য কমে যাবে? নবান্ন সূত্রে যে ইঙ্গিত মিলছে, তাতে এই আশঙ্কার বিশেষ কারণ নেই বলেই স্পষ্ট হচ্ছে।
বার্ধক্য ভাতার ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত (Badhaka bhata)
রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা কাঠামোকে(Badhaka bhata) ধাপে ধাপে আরও মজবুত করার দিকেই নজর দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক ৫০০ টাকা বাড়ানো যেমন সেই ভাবনার প্রতিফলন, তেমনই বার্ধক্য ভাতার ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য। সূত্রের খবর, এতদিন ১,০০০ টাকায় সীমাবদ্ধ থাকা বার্ধক্য ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করার পথে হাঁটছে নবান্ন। অর্থাৎ কর্মক্ষম বয়সে লক্ষ্মীর ভাণ্ডার এবং তার পর বার্ধক্যে পৌঁছনোর পরে আর্থিক সুরক্ষার ধারাবাহিকতায় কোনও ছেদ পড়ছে না।

‘লাইফ-সাইকেল সাপোর্ট’ (Badhaka bhata)
এই সিদ্ধান্তকে অনেকেই ‘লাইফ-সাইকেল সাপোর্ট’ মডেল হিসেবে দেখছেন। একজন উপভোক্তা যাতে বয়সের সঙ্গে সঙ্গে এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে স্বচ্ছন্দে স্থানান্তরিত হতে পারেন, সেই ব্যবস্থাই গড়ে তুলতে চাইছে রাজ্য। এতে একদিকে যেমন আর্থিক নিরাপত্তা বজায় থাকে, তেমনই সামাজিক দায়বদ্ধতার বার্তাও স্পষ্ট হয়।

আরও পড়ুন: Epstein Files: এপস্টিন ফাইল ঘিরে নতুন বিতর্ক, মেডিক্যাল রিপোর্টে সামনে এল অজানা তথ্য
স্বাভাবিকভাবেই সমালোচকেরা প্রশ্ন তুলছেন, মূল্যবৃদ্ধির বাজারে এই ভাতা কতটা যথেষ্ট। ভবিষ্যতে কি এই অঙ্ক আরও বাড়ানোর প্রয়োজন হবে না? সেই বিতর্ক থাকবেই। তবে বর্তমান বাস্তবতায় লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা-দুটিরই অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের কাছে স্বস্তির খবর।


