Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বারবার পাকিস্তানের বিরুদ্ধে নিজের সেনাদের দায়িত্ব এড়ানোর অভিযোগ উঠেছে। ভারতের সঙ্গে বিভিন্ন যুদ্ধে সীমান্তে নিহত পাক সেনাদের দেহ পর্যন্ত নিতে পৌঁছায়নি তাদের দেশ, এমন অভিযোগ তুলেছে ভারতীয় সেনা। এবার সেই অভিযোগ আবার উঠল কিন্তু অভিযোগ এল বালুচিস্তান থেকে(Baloch Pak Army)।
বালুচিস্তানে পাক সেনাদের আবেদন (Baloch Pak Army)
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে দীর্ঘদিনের বিদ্রোহের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, কয়েকজন আটক পাকিস্তানি সেনাসদস্য নিজেদের পরিচয় দিচ্ছেন এবং প্রাণভিক্ষা চেয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। সংগঠনটির মিডিয়া শাখা হাক্কাল মিডিয়া ভিডিওটি প্রকাশ করে।
উদ্ধারে পদক্ষেপ নিক কর্তৃপক্ষ
ভিডিওতে ইউনিফর্ম পরা কয়েকজনকে দুর্গম পাহাড়ি এলাকায় হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। তারা নিজেদের সামরিক পরিচয়পত্র প্রদর্শন করে দাবি করেন, তারা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য এবং কর্তৃপক্ষ তাদের উদ্ধারে পদক্ষেপ নিক। একজন বলেন, দীর্ঘদিন সেবা দেওয়ার পরও তাদের “পরিত্যাগ” করা হয়েছে। এই দাবি পাকিস্তান সরকারের আগের বক্তব্যের সঙ্গে মেলেনি। বারবার বলা হয়েছিল কোনও সেনাসদস্য নিখোঁজ বা জঙ্গিদের হাতে আটক নন।
কয়েকজন সেনা আটক (Baloch Pak Army)
বিএলএর দাবি, “অপারেশন হেরোফ ২.০”-এর অংশ হিসেবে এসব সেনাকে আটক করা হয়েছে। সংগঠনটি জানায়, সাম্প্রতিক অভিযানে ২০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়; তাদের মধ্যে স্থানীয় বালুচ লেভিস ও পুলিশ সদস্যদের ছেড়ে দেওয়া হলেও কয়েকজন সেনাকে আটক রাখা হয়েছে। তারা বন্দি বিনিময়ের দাবি জানিয়ে সময়সীমাও বেঁধে দিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে, দাবি পূরণ না হলে তাদের নিজস্ব ট্রাইব্যুনালের মাধ্যমে “রায়” কার্যকর করা হবে।
আরও পড়ুন: Chinese Kali Temple: জানেন কি এই শহরেই মাকালীর ভোগে থাকে মোমো, নুডলস, ফ্রায়েড রাইস?
সন্ত্রাসবাদী সংগঠন বিএলএ (Baloch Pak Army)
পাকিস্তান সরকার বিএলএকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে আলোচনায় না বসার অবস্থান নিয়েছে। বালুচিস্তানে রাজনৈতিক বঞ্চনা ও প্রাকৃতিক সম্পদের শোষণের অভিযোগ ঘিরে কয়েক দশক ধরে সংঘাত চলছে। সাম্প্রতিক বছরগুলোতে হামলা, বোমা বিস্ফোরণ ও নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ বেড়েছে। ২০২৫ সালের মার্চে জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের দায় স্বীকার করে বিএলএ।



