Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক মাতৃভাষা (Bangabhushan and Bangabibhushan) দিবসের আবহেই প্রকাশিত হল ২০২৬ সালের ‘বঙ্গ সম্মান’-এর পূর্ণাঙ্গ তালিকা। ২১ ফেব্রুয়ারি সকালে রাজ্য সরকারের তরফে ঘোষিত এই সম্মাননায় উঠে এল বাংলা চলচ্চিত্র, সঙ্গীত, সাহিত্য ও সমাজসেবার নানা ক্ষেত্রের কৃতী ব্যক্তিত্বদের নাম। শিল্প-সংস্কৃতির বিভিন্ন ধারায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতেই প্রতিবছরের মতো এ বারও প্রদান করা হচ্ছে ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’।
‘বঙ্গভূষণ’ (Bangabhushan and Bangabibhushan)
চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য ‘বঙ্গভূষণ’ (Bangabhushan and Bangabibhushan) পাচ্ছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। টলিউড থেকে বলিউড-দুই ক্ষেত্রেই তাঁর সক্রিয় উপস্থিতি তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। একই সম্মানে ভূষিত হচ্ছেন সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সী এবং বাউল শিল্পী কার্তিক দাস বাউল। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বীকৃতি হিসেবে সম্মান পাচ্ছেন শ্যামচাঁদ বাগদি, মৃণাল কান্তি বিশ্বাস, নাজমুল হক, চন্দন লোমজেল, সমরেশ চৌধুরী, কলেন্দ্র নাথ মান্ডি ও বিবেক কুমার।

আরও পড়ুন: Pratik Ur Rahaman: বিজেপিকে আটকাতেই ‘প্রতীক বদল’ প্রতীক উরের
সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’
অন্যদিকে সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’-এ এ বার সঙ্গীত ও সাহিত্যের একাধিক উজ্জ্বল নাম। জীবনমুখী গানের জন্য পরিচিত নচিকেতা চক্রবর্তী এই সম্মানে ভূষিত হচ্ছেন। একই সঙ্গে স্বীকৃতি পাচ্ছেন গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও লোপামুদ্রা মিত্র। তালিকায় রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইমন চক্রবর্তী এবং গায়ক-রাজনীতিক বাবুল সুপ্রিয়। সাহিত্যক্ষেত্রে সম্মানিত হচ্ছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও স্বীকৃতি পাচ্ছেন অনন্ত মহারাজ, প্রখ্যাত শিল্পী গণেশ চন্দ্র হালুই এবং সঙ্গীতশিল্পী শিবাজী চট্টোপাধ্যায়।


