Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগণার সীমান্তবর্তী শহর বনগাঁয় মিলল চাঞ্চল্যকর ঘটনা (Bangaon Residents in Shock)। জলমগ্ন জমির মধ্যে পড়ে থাকা একটি ব্যাগ খুলতেই উদ্ধার হলো মানুষের হাড়গোড় ও খুলি। রহস্যঘেরা এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ঢাকাপাড়া এলাকায়।
কীভাবে নজরে এল? (Bangaon Residents in Shock)
সূত্রের খবর, মাসখানেক আগে ২১ নম্বর ওয়ার্ডের ঢাকাপাড়ার বাসিন্দারা জলমগ্ন এলাকার মাঝখানে একটি ব্যাগ প্রথম দেখতে পান। দীর্ঘদিন ধরে ওই অংশে জল দাঁড়িয়ে থাকায় কেউ গুরুত্ব দেননি। মঙ্গলবার সকালে হঠাৎ স্থানীয়দের মধ্যে গুঞ্জন ওঠে, “ব্যাগের মধ্যে কী থাকতে পারে?” তারপর কয়েকজন মিলে সিদ্ধান্ত নেন ব্যাগটি খোলা হবে।
ব্যাগ খুলতেই চমকে ওঠেন স্থানীয়রা (Bangaon Residents in Shock)
ব্যাগটি খোলার পর চক্ষু চড়কগাছ, ভেতরে পাওয়া যায় মানুষের খুলি, হাড়গোড়, সঙ্গে লাল কালিতে লেখা কিছু চিহ্ন বা বাক্য, যা আরও রহস্য বাড়িয়েছে। এক স্থানীয় বাসিন্দার কথায়, “অনেকদিন ধরেই ব্যাগটা পড়ে ছিল। কিন্তু ভিতরে এমন কিছু থাকবে ভাবিনি।”
ময়নাতদন্তে পাঠানো হাড়গোড় (Bangaon Residents in Shock)
ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বনগাঁ থানা সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া খুলি ও হাড়গোড় বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে, লাল কালির লেখাগুলি পরীক্ষা করা হচ্ছে, ঘটনাস্থলের আশপাশে খোঁজখবর চলছে, ব্যাগটি কীভাবে জলাজমিতে এল, তা খতিয়ে দেখা হচ্ছে
আরও পড়ুন: Tom Cruise: টম ক্রুজ পেলেন সাম্মানিক অস্কার, হলিউডে উচ্ছ্বাস!
তন্ত্রসাধনা নাকি অপরাধচক্র?
স্থানীয়দের মধ্যে নানা জল্পনা, এটি কি তন্ত্রসাধনার উপকরণ? নাকি কোনও অপরাধমূলক কর্মকাণ্ড ঢাকতে ব্যাগটি এখানে ফেলে যাওয়া হয়েছে? উদ্ধার হওয়া হাড় পুরুষ না নারী, পরিচয় কী, এ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে, তদন্তসূত্রে খবর, সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ।



