Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার দফতরে তাণ্ডবের পর গোটা একদিন কাজ হয়নি বাংলাদেশের প্রথম সারির দুই সংবাদপত্র প্রথম আলো এবং ডেলি স্টারে(Bangladesh)। শুক্রবার এই দুই পত্রিকার কোনও সংস্করণ প্রকাশ করা যায়নি। দীর্ঘক্ষণ বন্ধ ছিল অফলাইন এবং অনলাইন কাজ। শনিবার প্রকাশিত হল প্রথম আলো এবং ডেলি স্টার। তাণ্ডবের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
এখনও কেউ গ্রেফতার হয়নি (Bangladesh)
ডেলি স্টার যোগাযোগ করে তেজগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্তার সঙ্গে । তিনি জানান, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি। তবে তদন্ত শুরু করা হয়েছে। দুই সংবাদপত্রের তছনছ হয়ে যাওয়া দফতর পরিদর্শনে যান ঢাকা পুলিশের উচ্চকর্তারা।
প্রথম আলোর মুদ্রিত সংস্করণে কী বেরোল? (Bangladesh)
শনিবার প্রথম আলোর মুদ্রিত সংস্করণে প্রথম আলো-ডেলি স্টার আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবারের ঘটনা ও তার উপর বিভিন্ন মহলের প্রতিক্রিয়া প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এ ছাড়া, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শেষকৃত্য বিষয়ক খবরও রয়েছে প্রথম পাতায়। রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিবৃতি।
‘আনবাওড’ ডেলি স্টার
ডেলি স্টার বাংলাদেশের প্রথম সারির ইংরেজি সংবাদপত্র। শনিবার এই খবরের কাগজের প্রথম পাতার শিরোনাম‘আনবাওড’ বা আপসহীন। দুষ্কৃতী তাণ্ডবের সামনে মাথা না নোয়ানোর বার্তা দিয়েছে তারা। হাদির শেষকৃত্যের খবরও ডেলি স্টার করেছে।
হামলার নিন্দা ইউনুসের (Bangladesh)
এই দুই পত্রিকার সম্পাদকের সঙ্গেই ফোনে কথা বলেছেন ইউনুস। তাঁদের উপর হামলার নিন্দা করে গণমাধ্যমের স্বাধীনতার হয়ে বলেছেন দেশের অন্তর্ব্রতী সরকারের প্রধান। হাদির মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসে বৃহস্পতিবার রাত ১০টার পর। তার পর থেকেই দেশ জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাণ্ডব আছড়ে পড়ে একাধিক সরকারি ভবন, প্রাক্তন শাসকদল আওয়ামি লিগের কার্যালয়, এমনকি মুজিবুর রহমানের বাসভবনেও।
আরও পড়ুন: Osman Hadi: নজরুল ইসলামের সমাধির পাশেই হাদির শেষ ঠিকানা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ!
একে একে দুই অফিসই তাণ্ডব (Bangladesh)
রাতেই উত্তেজিত জনতা ঢাকার কারওয়ান বাজার এলাকায় প্রথম আলো এবং ডেলি স্টার-এর দফতরের সামনে জড়ো হয়। প্রথমে প্রথম আলো-র দফতরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার পর ডেলি স্টার-এর দফতরের দিকে ধেয়ে যান বিক্ষোভকারীরা। দু’টি তলায় ভাঙচুর এবং আগুন লাগানো হয়। প্রাণ বাঁচাতে ১০ তলা ভবনের ছাদে উঠে পড়েন প্রতিষ্ঠানের কর্মচারীরা। পরে সেনার হস্তক্ষেপে দমকলবাহিনী তাঁদের উদ্ধার করে।



