Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ দেড় বছর অস্থিরতার পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩০০টির মধ্যে ২০০-র বেশি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে(Bangladesh BNP)। দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার শপথ নিতে চলেছে নতুন সরকার, নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের হাত থেকে ক্ষমতা গ্রহণ করে।
‘সামনে পথ মোটেই মসৃণ নয়’ (Bangladesh BNP)
তবে এই জয়ের মধ্য়েও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। অন্তর্বর্তী আমলে দেশজুড়ে লক্ষ্যভিত্তিক হিংসা ও উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান পরিস্থিতিকে জটিল করে তোলে। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক পার্ল পান্ডিয়া বলেন, “এই বিপুল জয় স্থিতিশীলতার পক্ষে জনসমর্থনের ইঙ্গিত দেয়। তবে সামনে পথ মোটেই মসৃণ নয়।” তাঁর মতে, জামাতে ইসলামির উল্লেখযোগ্য সাফল্য ধর্মীয় ও সাম্প্রদায়িক সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে।
‘ভোটের হার নির্বাচনকে বৈধতা দিয়েছে’ (Bangladesh BNP)
ভোটের হার ছিল প্রায় ৬১ শতাংশ। আওয়ামি লিগের বয়কটের ডাক সত্ত্বেও এই হার নির্বাচনকে বৈধতা দিয়েছে বলে মত বিশ্লেষকদের। যদিও ঐতিহাসিক উচ্চতার তুলনায় অংশগ্রহণ কিছুটা কম ছিল। ধারণা করা হচ্ছে, আওয়ামি লিগের একাংশ সমর্থক ভোটদান থেকে বিরত ছিলেন, যাঁদের নতুন রাজনৈতিক কাঠামোয় অন্তর্ভুক্ত করা বড় চ্যালেঞ্জ হতে পারে।
গণভোটও অনুমোদনের পথে (Bangladesh BNP)
একইসঙ্গে ২০২৪ সালের ‘মনসুন বিপ্লব’-এর পর প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোটও অনুমোদনের পথে। এই সংস্কারের কিছু ধারায় আপত্তি থাকলেও জনমতের প্রতি সম্মান জানিয়ে বিএনপিকে ভারসাম্য রক্ষা করতে হবে।
আরও পড়ুন: EC Counting Centre: জেলার সদরে গণনাকেন্দ্র তৈরির নির্দেশ কমিশনের, রাজ্যের CEO দফতরে চিঠি
জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের (Bangladesh BNP)
জয়ের পর প্রথম ভাষণে তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দেন। তিনি বলেন, “মতভেদ থাকলেও দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” ইউনূসও বিএনপিকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছেন।



