Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
প্রতিবেদন: মোহাম্মদ আলি সুমন, কে টিভি বাংলা ডিজিটাল: নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা(Bangladesh Cabinet)। প্রাথমিকভাবে ৩০ সদস্যের এই মন্ত্রিসভায় থাকছেন ১২ জন পূর্ণমন্ত্রী এবং প্রায় ১৮ জন প্রতিমন্ত্রী।
কার্যকর টিম গঠনেই জোর (Bangladesh Cabinet)
দলীয় সূত্র জানায়, অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে একটি কার্যকর টিম গঠনেই জোর দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের দায়িত্বে থাকা তারেক রহমান। সিনিয়র অনেক নেতা এবার মন্ত্রিসভায় স্থান না পেলেও, নতুন মুখ ও কাজের নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে দলের কয়েকজন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সদস্যও গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।
জোটের শরিকদের মন্ত্রিসভায় স্থান!
আলোচনায় রয়েছে বর্তমান সরকারের দু’জন সদস্যও নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর একাধিক নেতারও মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে তুমুল কৌতুহল (Bangladesh Cabinet)
আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলে জানা গেছে। কে কে থাকছেন নতুন মন্ত্রিসভায় এ নিয়ে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তুমুল কৌতূহল বিরাজ করছে।
আরও পড়ুন: Bangladesh Oath: শপথে নতুন অধ্যায়: বাংলাদেশের ত্রয়োদশ সংসদে BNP-র MP-দের আনুষ্ঠানিক যাত্রা শুরু
মন্ত্রিসভার দিকেই এখন সবার নজর (Bangladesh Cabinet)
দলীয় নেতাদের ভাষ্য, বিএনপি চেয়ারম্যান ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আর কারও কাছে নেই। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করা হয়েছে এবং সব দিক বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন তারেক রহমান। সব মিলিয়ে, নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা কেমন হয় সেদিকেই এখন সবার নজর।



