Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্ধারিত সময় মেনেই বৃহস্পতিবার (Bangladesh Election) সকালে শুরু হয়ে গেল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। নির্বাচন ঘিরে সকাল থেকেই দেশজুড়ে নজরকাড়া উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জায়গার ভোটকেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন দেখা গিয়েছে। এখনও পর্যন্ত বড়সড় কোনও হিংসা বা অশান্তির খবর না মিললেও, কিছু বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ করেছে।
আচরণবিধি ভঙ্গের অভিযোগে জরিমানা (Bangladesh Election)
খবর অনুযায়ী, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় (Bangladesh Election) নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চার জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি বুথের প্রিসাইডিং অফিসারকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে। প্রশাসনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

ভোটাধিকার প্রয়োগ (Bangladesh Election)
ভোটের প্রথমার্ধেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ (Bangladesh Election) করেছেন একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতা। ঢাকার বেরাইদ এলাকায় একটি ভোটকেন্দ্রে ভোট দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি ঢাকা-১১ আসনের প্রার্থী। ঠাকুরগাঁওয়ে ভোট দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাতেই একটি কেন্দ্র থেকে ভোটাধিকার প্রয়োগ করেন জামায়াতে ইসলামীর প্রধান শফিকুর রহমান।
‘জুলাই সনদ’ সংক্রান্ত গণভোট
এবারের নির্বাচনে বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হচ্ছে। শেরপুর-৩ কেন্দ্রে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। একই দিনে জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই সনদ’ সংক্রান্ত গণভোট। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী চারটি বিষয়ের ভিত্তিতে একটি প্রশ্নে ভোট দিচ্ছেন নাগরিকরা। এই গণভোটের ব্যালট আলাদা রঙের, যাতে জাতীয় নির্বাচনের ব্যালটের সঙ্গে কোনও বিভ্রান্তি না হয়।

আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশে ফের সংখ্যালঘু হত্যার ঘটনা! মৌলভীবাজারে হিন্দু যুবকের দেহ উদ্ধার
মোট ৫০টি স্বীকৃত রাজনৈতিক দল এবারের ভোটে অংশ নিচ্ছে। প্রার্থী সংখ্যা ২,০২৮ জন, যার মধ্যে ৮৩ জন মহিলা। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় তারা ভোটে অংশ নিতে পারেনি। শেখ হাসিনার দেশত্যাগ এবং বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর এই প্রথম নির্বাচন হওয়ায় রাজনৈতিক দিক থেকে এই ভোটকে ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে।


