Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে চলমান অস্থিরতা নতুন করে আতঙ্কের (Bangladesh Political Violence) পরিবেশ তৈরি করেছে। রাজনৈতিক সহিংসতার আবহে এবার চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় এক মর্মান্তিক ঘটনার অভিযোগ সামনে এসেছে। উন্মত্ত জনতার হামলায় এক বিএনপি নেতার বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ, যার জেরে প্রাণ হারিয়েছে তাঁর সাত বছরের শিশুকন্যা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই নেতা এবং তাঁর আরও দুই নাবালিকা কন্যা।
দাহ্য পদার্থ ঢেলে বাড়িতে আগুন (Bangladesh Political Violence)
আক্রান্ত ব্যক্তি হলেন বেলাল হোসেন, লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জ (Bangladesh Political Violence) ইউনিয়নের বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্রের দাবি, শুক্রবার গভীর রাতে বেলাল হোসেন ও তাঁর পরিবার ঘুমিয়ে থাকার সময় কয়েকজন দুষ্কৃতী বাড়ির বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর বাইরে থেকেই দাহ্য পদার্থ ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বসতবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস (Bangladesh Political Violence)
হঠাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভিতরে আটকে পড়েন পরিবারের সদস্যরা। দরজা বন্ধ থাকায় বেরিয়ে আসার সুযোগ মেলেনি। এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বেলাল হোসেনের সাত বছরের মেয়ে আয়েশা আক্তার-এর। গুরুতর জখম হন বেলাল নিজে এবং তাঁর দুই কন্যা বীথি আক্তার ও স্মৃতি আক্তার। আহত দুই শিশুকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আগুনে তাঁদের বসতবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে।
দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলের যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত হামলা। তাঁর দাবি, আগে দরজা তালাবদ্ধ করা হয়, তারপর পেট্রল ঢেলে আগুন ধরানো হয়। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্ব।
খতিয়ে দেখা হচ্ছে
এদিকে, লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আগুন লাগানো পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল বিভাগ জানিয়েছে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হলেও একটি শিশুকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন: Narendra Modi: কুয়াশায় বাতিল তাহেরপুর সফর, অডিও বার্তায় তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির!
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর থেকেই বাংলাদেশজুড়ে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। সরকারি ভবন, রাজনৈতিক দলীয় কার্যালয়, সংবাদমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে হাদির শেষকৃত্যকে ঘিরে আরও অশান্তির আশঙ্কা করছেন অনেকে।


