Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা (Bangladesh Vote Result) যত এগিয়েছে, ততই স্পষ্ট হয়েছে রাজনৈতিক পালাবদলের ছবি। প্রাথমিক ফলাফলের ইঙ্গিতে দেখা গেছে, বড় ব্যবধানে জিতে গিয়েছে বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতেছে দলটি। এই পরিস্থিতিতেই দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিভিন্ন দেশ থেকে পৌঁছতে শুরু করেছে শুভেচ্ছাবার্তা।
মোদির শুভেচ্ছা (Bangladesh Vote Result)
শুক্রবার সকালে সমাজমাধ্যমে ইংরেজি ও বাংলা-দু’টি (Bangladesh Vote Result) ভাষাতেই পোস্ট করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিএনপি-র নির্ণায়ক জয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলিতে একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশও করেন তিনি। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকার বার্তাও দেন মোদী।

যুক্তরাষ্ট্রের তরফে শুভেচ্ছা (Bangladesh Vote Result)
শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সমাজমাধ্যমে পোস্ট করে বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানায় এবং বিএনপি-র এই সাফল্যকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে। পাশাপাশি দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নমূলক অভিন্ন স্বার্থে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: Basant Utsav 2026: এবারেও বিশ্বভারতীতে নয় বসন্ত উৎসব!
সংখ্যার বিচার
সংখ্যার বিচারে, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ৩০০ আসনের জাতীয় সংসদের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। তার মধ্যে বিএনপি এগিয়ে ছিল প্রায় ১৭৯টি আসনে। জামায়াতে ইসলামী পেয়েছে উল্লেখযোগ্য আসনসংখ্যা, অন্য দলগুলিও কিছু আসনে এগিয়ে ছিল। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সেই হিসাবে এককভাবে সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে ছিল তারেক রহমানের দল।


