Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী (Banglar Yuva Sathi) বাজেটে ঘোষিত ‘বাংলার যুব সাথী’ প্রকল্প ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক সাড়া মিলেছে। রবিবার থেকে ২৯৪টি বিধানসভা কেন্দ্রে আবেদনপত্র বিতরণ শুরু হতেই কলকাতা থেকে জেলা-সব জায়গাতেই দীর্ঘ লাইন চোখে পড়ে। প্রথম দিনেই বিপুল ভিড় সামাল দিতে প্রশাসনকে দ্রুত বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে।
অনলাইন আবেদন প্রক্রিয়া (Banglar Yuva Sathi)
অফলাইনে চাপ কমাতেই চালু করা হয়েছে অনলাইন (Banglar Yuva Sathi) আবেদন প্রক্রিয়া। রাজ্যের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে ফর্ম পূরণ করতে হবে। প্রথমে মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে লগ-ইন করতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি যাচাই করলে আবেদনপত্র খুলবে। বেসিক তথ্য, প্রয়োজনীয় নথি আপলোড এবং চূড়ান্ত সাবমিট-এই তিনটি ধাপ সম্পূর্ণ করলেই আবেদন শেষ। আবেদন সম্পন্ন হওয়ার পর ফর্মের কপি ডাউনলোড করার সুযোগও থাকবে।

নথি প্রস্তুত রাখা জরুরি (Banglar Yuva Sathi)
আবেদন করার আগে বেশ কিছু নথি প্রস্তুত রাখা জরুরি। মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিট, আধার ও ভোটার কার্ডের কপি, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা, প্রযোজ্য ক্ষেত্রে সংরক্ষণ শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করতে হবে। পাশাপাশি একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, কারণ সমস্ত যোগাযোগ সেই নম্বরেই করা হবে।

আরও পড়ুন: Rajasthan Factory Fire: রাজস্থানের ভিওয়াড়িতে অগ্নিকান্ড, মৃত ৭ শ্রমিক, ২ জনের আটকে থাকার আশঙ্কা
আবেদনপত্র ডাউনলোড
যুব ও ক্রীড়া দপ্তরের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র ডাউনলোড করা যাচ্ছে। সেখান থেকে ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে নির্ধারিত ক্যাম্পে জমা দেওয়া যাবে। প্রথম দিনের ভিড় দেখে প্রশাসনের অনুমান, আগামী দিনগুলিতেও ব্যাপক সাড়া মিলবে। ফলে অনলাইন ব্যবস্থার উপরই ভরসা বাড়ছে সরকারের।


