Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডিজিটাল যুগে দ্রুত বদলাচ্ছে মানুষের আর্থিক (Bank Account Close) অভ্যাস। এখন বেশিরভাগ লেনদেনই হচ্ছে অনলাইন ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে। ছোট দোকান থেকে বড় শপিং মল-সব জায়গাতেই ডিজিটাল পেমেন্টের সুবিধা মিলছে। ফলে নগদ টাকার ব্যবহার কমছে। এই পরিবর্তনের জেরে অনেকেই একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছেন।
গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন (Bank Account Close)
বর্তমানে চাকরি, ব্যবসা বা বিনিয়োগের কারণে অনেকেরই (Bank Account Close) দু’টি বা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। তবে কোনও অ্যাকাউন্ট বন্ধ করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন। না হলে ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।

কী কী মনে রাখবেন? (Bank Account Close)
- প্রথমত, অটো পেমেন্ট সংক্রান্ত তথ্য আপডেট করা জরুরি। অনেকেরই ইএমআই, এসআইপি, বিমার প্রিমিয়াম বা বিদ্যুৎ-জলের বিল নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়। অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে এই পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে। এতে জরিমানা বা পরিষেবা বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। তাই নতুন অ্যাকাউন্টে আগে থেকেই সব তথ্য আপডেট করে নেওয়া উচিত।
- দ্বিতীয়ত, পুরনো অ্যাকাউন্টে কোনও বকেয়া টাকা বা ঋণাত্মক ব্যালেন্স আছে কি না, তা খতিয়ে দেখা দরকার। অনেক সময় বিভিন্ন চার্জ জমে নেগেটিভ ব্যালেন্স তৈরি হয়। এই বকেয়া মেটানো না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে দেয় না।

- তৃতীয়ত, ডেবিট কার্ড, চেকবুক বা এসএমএস পরিষেবার বার্ষিক ফি বকেয়া রয়েছে কি না, তা জেনে নেওয়া জরুরি। দীর্ঘদিন ব্যবহার না করলেও এই চার্জ কাটা হতে পারে। অ্যাকাউন্ট বন্ধের আগে সব ফি পরিশোধ করলে ভবিষ্যতের ঝামেলা এড়ানো সম্ভব।
আরও পড়ুন: Mid Day Meal: বরাদ্দ বাড়ানো হলে মিড ডে মিলে, সপ্তাহে বাড়তি ডিম ও মরশুমি ফল
বিশেষজ্ঞদের মতে, তাড়াহুড়ো করে অ্যাকাউন্ট বন্ধ না করে সব তথ্য যাচাই করাই বুদ্ধিমানের কাজ। মনে রাখতে হবে, বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এই প্রতিবেদন শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে প্রকাশিত।


