Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে এবার দুয়ারে পুলিশ। জনসংযোগের লক্ষ্যে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সোমবার থেকেই প্রতিটি থানা এলাকাতেই শুরু হয়ে গেল ‘আপনার পাড়ায় আমরা’ কর্মসূচি(Bankura Police)।
পুলিশ কেন দুয়ারে? (Bankura Police)
স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় পুলিশ আধিকারিকরা নিজেরা উপস্থিত থেকে সংশ্লিষ্ট এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন এবং সঙ্গে সঙ্গে তা লিখেও রাখছেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছেড়ে পুলিশকে কেন গ্রামে গ্রামে মানুষের অভাব অভিযোগ শুনতে হচ্ছে? প্রশ্ন তুলছে বিজেপি।
বাঁকুড়ার গ্রামে কর্মসূচি (Bankura Police)
এদিন বাঁকুড়া সদর থানার পক্ষ থেকে আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের বাদুলাড়া গ্রামে এমনই এক শিবিরে এলাকার মানুষ তাদের অভাব অভিযোগ সহ সমস্যার কথা পুলিশকে জানান। পুলিশের তরফে সেই সব বিষয় লিখে রাখা হয়েছে বলে খবর।
আরও পড়ুন: Malda Awas: আবাস যোজনা থেকে নাম বাদ, সুরাহা না মেলায় মালদায় বিডিও অফিসেই বিষ খেলেন গৃহবধূ
দাবি-পাল্টা দাবি (Bankura Police)
আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারিফ হোসেন খানের দাবি, এই প্রকল্পের মাধ্যমে পুলিশের প্রতি মানুষের ভয় দূর হচ্ছে। আর সব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয় সেটাও মানুষ এখান থেকে জানতে পারছেন বলে তিনি জানান। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের কাঁধে তাদেরকে দিয়ে এই কাজ কেন? প্রশ্ন তুলেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা।



