Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তমলুক বর্গভীমা মন্দির সতীর ৫১ পীঠের এক পিঠ। প্রতিনিয়ত ভোগ হয় মায়ের। পুন্যার্থীদের জন্যও ভোগের ব্যবস্থা থাকে। কিন্তু গ্যাসের সংকট তাই মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিলেন যে আগামী ২১ শে মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ(Bargabhima Bhog)।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভোগ বিতরণ (Bargabhima Bhog)
যারা ভোগ বুকিং করেছেন তাদেরও ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে মায়ের ভোগ বিতরণ গ্যাস সংকটের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। যদি গ্যাস পাওয়া যায় তারপর পুনরায় আবার ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করবে মন্দির কর্তৃপক্ষ।
আরও পড়ুন: CM Gas Meet: যুদ্ধ আবহে গ্যাসের দাম বৃদ্ধি, বৃহস্পতিতে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর
ভোগের আশায় ভক্তরা (Bargabhima Bhog)
যদিও ভক্তরা জানান যে আমরা অনেক আশা নিয়ে অনেক দূর দুরান্ত থেকে মায়ের ভোগ পাওয়ার আশায় আছি, যদি ভোগ না পাই নিরাশ হয়ে বাড়ি যাব। তাই দ্রুত রান্নার গ্যাসের সমস্যার সমাধান করে ভোগের ব্যবস্থা হোক, তারই আশায় রয়েছেন তাঁরা।



