Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মশলা ফোড়নে কিংবা ঝোল, বিরিয়ানি বা পোলাও—তেজপাতার সুবাস ছাড়া যেন অসম্পূর্ণ (Bay Leaf)। তবে শুধু রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতেই নয়, প্রাচীনকাল থেকেই তেজপাতা ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ থেকে আধুনিক গবেষণা—সবখানেই তেজপাতার নানা স্বাস্থ্যগুণের প্রমাণ মিলেছে। বিশেষ করে তেজপাতা সেদ্ধ করে তার জল পান করলে শরীরের ভেতর থেকে শুরু করে বাইরের সৌন্দর্যেও ইতিবাচক প্রভাব পড়ে।
হজমশক্তি বাড়ায় (Bay Leaf)
তেজপাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও হজমে সহায়ক এনজাইম, যা খাবার হজম সহজ করে। গ্যাস, অম্বল, অজীর্ণ বা হালকা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় তেজপাতার জল বেশ কার্যকর হতে পারে। সকালে খালি পেটে এক কাপ উষ্ণ তেজপাতার জল পান করলে হজমতন্ত্র সক্রিয় হয়ে ওঠে এবং দিনের বাকি সময়ে পেট হালকা লাগে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে (Bay Leaf)
তেজপাতায় রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানান খনিজ উপাদান। নিয়মিত এই জল পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভাইরাল সংক্রমণ, ঋতু পরিবর্তনের জ্বর বা সর্দি-কাশির মতো সমস্যায় তেজপাতার জল প্রতিরোধক ঢাল হিসেবে কাজ করতে পারে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক (Bay Leaf)
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, তেজপাতার নির্যাস রক্তে ইনসুলিনের কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য তেজপাতার জল উপকারী হতে পারে। তবে যাদের ডায়াবেটিস আছে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
ত্বকের উজ্জ্বলতা ও চুলের যত্নে (Bay Leaf)
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তেজপাতার জল শরীরকে ডিটক্স করে, ফলে ভেতর থেকে শরীর পরিষ্কার হয় এবং তা ত্বকে প্রতিফলিত হয়ে ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে। পাশাপাশি, এই জল দিয়ে চুল ধুলে মাথার ত্বক সতেজ হয়, খুশকি নিয়ন্ত্রণে আসে এবং চুল পড়া কমতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে চুল হয় মজবুত ও স্বাস্থ্যকর।
মানসিক চাপ কমায় ও ঘুম ভালো করে (Bay Leaf)
তেজপাতার মনোরম গন্ধ মনকে শান্ত করে। এর জল পান করলে মস্তিষ্কে এক ধরনের প্রশান্তি আসে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। দীর্ঘদিন ধরে অনিদ্রা বা অস্থিরতায় ভোগা ব্যক্তির জন্য তেজপাতার জল এক প্রাকৃতিক সমাধান হতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে হালকা গরম তেজপাতার জল পান করলে ঘুম গভীর হয়।
কীভাবে বানাবেন তেজপাতার জল?
- দু’ থেকে তিনটি তেজপাতা ভাল করে ধুয়ে নিন।
- এক কাপ জলে তা দিয়ে ৫ মিনিট ভালো করে ফোটান।
- হয়ে গেলে হালকা গরম অবস্থায় পান করুন।
চাইলে মধু বা লেবুর রস মিশিয়ে খাওয়া যেতে পারে, এতে স্বাদ বাড়বে এবং গুণও দ্বিগুণ হবে।
আরও পড়ুন: Sanjay Leela Bhansali: কথা দিয়ে কথা রাখেন না সঞ্জয় লীলা বনশালী! জড়ালেন আইনি ফাঁসে
সাবধানতা অবলম্বন করে!
- প্রতিদিন এক কাপের বেশি না খাওয়াই ভালো।
- গর্ভবতী নারী ও যাদের কোনও দীর্ঘস্থায়ী অসুখ আছে, তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
- অতিরিক্ত সেবনে উল্টোদিকের প্রভাব ফেলতে পারে।



