Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার সকালে বোর্ড সেক্রেটারি দেবজিৎ সইকিয়া একটি আনুষ্ঠানিক বিবৃতিতে আর্থিক পুরস্কারের বিষয়ে জানান (BCCI)।
ভারতীয় দলকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার (BCCI)
উত্তমকুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের জাদুকরী মিথ ভেঙে দিয়েছিলেন হারমোনিয়ামের রিড নাড়াচাড়া করা শ্যামল মিত্র। বাংলা রোমান্টিক গানে নিয়ে আসলেন গ্রামবাংলার মেঠো সুর। পাশ্চাত্য ঘরানাকে অনায়াসে মিলিয়েছিলেন কালোয়াতির ছাঁচে। এমন অনেক মিথ ভাঙার সাক্ষী থেকেছেন দর্শকরা (BCCI)।
তেমনই একটি রাতের সাক্ষী থাকলো ভারতবাসী ৮ মার্চ। ২০২৪ সালের পর ২০২৬। পরপর দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত ভাঙলো একাধিক মিথ। তিনবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার খেতাবও এখন ভারতের দখলে। ফাইনালে ঈশান, সঞ্জু, বুমরার দাপটের সামনে দাঁড়াতেই পারেনি নিউ জিল্যান্ড দল। আর এই বিশ্বকাপ জয়ের পরেই আবেগে ভেসেছেন ভারতীয় সমর্থকরা।

পরপর তিন গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠেছেন সঞ্জু। ৯৭, ৮৯, ৮৯ রান করে তখন তিনি ভারতীয় সমর্থকদের চোখের মণি। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাকে নিয়ে আলাদা করে আর কিছুই বলার অপেক্ষা রাখে না। অতিমানব বুমরার স্পেল বোঝার ক্ষমতা যে এখনও ব্যাটারদের নেই সেটা আবারও প্রমাণ হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই বিশ্বকাপেও বুমরা ছিলেন অপ্রতিরোধ্য। এবার সেই বিশ্বজয়ের পর বড় আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য ১৩১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করল BCCI।

আরও পড়ুন: West Asia LPG: পশ্চিম এশিয়ায় যুদ্ধ:ভারতে বাণিজ্যিক LPG ভাঁড়ারে টান, বিশেষ কমিটি গঠন তেলমন্ত্রকের
মঙ্গলবার সকালে বোর্ড সেক্রেটারি দেবজিৎ সইকিয়া একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই বিষয়ে জানান। ২০২৪ সালে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল ভারতীয় দল। এ বার সেই অঙ্কটা আরও বাড়ল ৬ কোটি টাকা। এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বেশি অঙ্কের আর্থিক পুরস্কার। এই পুরস্কারের পাশাপাশি বিসিসিআই এক বিবৃতিতে দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও তাঁদের ধারাবাহিক সাফল্য কামনা করেছে বোর্ড (BCCI)।


