Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাইয়ের বিরুদ্ধে রাজস্থানের হয়ে দুরন্ত ব্যাটিং করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
আইপিএল-এর শুরুতেই বৈভব ধামাকা (Vaibhav Sooryavanshi)
ভারতের অন্যতম সেরা প্রতিভা বলতে বৈভবের নাম আসবে সবার আগে। আইপিএল-এর শুরুতেই ক্রিকেটবিশ্ব দেখেছে বৈভব ধামাকা। যার প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট সমর্থকরা সবাই। বিস্ময় বালকের হয়ে এবার ব্যাট ধরলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Vaibhav Sooryavanshi)।
১৫ বছরে পা দেওয়ার পর থেকেই বৈভবের সিনিয়র দলে চান্স পাওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। অনেকের মতেই তিনি সিনিয়র দলে যোগ দেওয়ার যোগ্যতা শুধু বয়সের জন্য না নিজের দক্ষতার কারণেও অর্জন করেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে সেই নিয়েই বিশেষ বার্তা দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। তিনি ভারতের সিনিয়র দলে বৈভবকে সুযোগ দেওয়া নিয়ে বার্তা দিয়েছেন।
ভন বলেন, ‘কবে ওর ভারতীয় দলে অভিষেক হবে? আমি অপেক্ষা করছি। জানি হয়ত কিছুটা আগেই এটা বলে ফেলছি। সবে আইপিএলের প্রথম ইনিংস। তবে কয়েক মাসে ভারতীয় দলের ইংল্যান্ডে সাদা বলের সিরিজ আছে। আমি যদি ভারতীয় ক্রিকেটের দায়িত্বে থাকতাম, ওকে সেই সিরিজে সুযোগ দিতাম। ভারতীয় দলে যে প্লেয়াররা আছে, এখনই প্রথম একাদশে হয়ত সুযোগ পাবে না। কিন্তু ওকে ভারতীয় সিনিয়র দলের পরিবেশের সঙ্গে অভ্যস্ত করে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ওকে সুযোগ দেওয়া উচিত। যদি একটা বা দুটো ম্যাচ খেলার সুযোগ পায়, তাহলে খুবই ভাল। কিন্তু সফরে থাকুক। ১৫ বছরের ক্রিকেটার হিসেবে কি ওর সফরে যাওয়ায় বাধা আছে? আমি চাই ওর ভারতীয় দলের সঙ্গে অভিজ্ঞতা হোক। তারমানে এই নয় যে খেলতেই হবে। তবে দলের সঙ্গে থাকা। তবে ও যথেষ্ঠ ভাল। দলে সুযোগ পেতেই পারে। এই বিষয়ে আমার কোনও সন্দেহ নেই (Vaibhav Sooryavanshi)।’

আরও পড়ুন: Alka Yagnik: গান থামলেও লড়াই থামেনি! বিরল রোগে আক্রান্ত অলকা
বৈভবে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও। তিনিও ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে একমত। কাইফও বৈভবকে জাতীয় দলে দেখতে চান। তিনি নিজের আগের মত থেকে সরেও এসেছেন। প্রসঙ্গত তাঁর আগের বক্তব্য ছিল মাত্র কয়েকটি ইনিংসের ভিত্তিতে সূর্যবংশীকে নিয়ে বেশি মাতামাতি করা হচ্ছে।
তবে কাইফ মনে করেন বৈভব পরবর্র্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, ‘গতবছর আমার মনে হয়েছিল, বৈভবকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা হচ্ছে। আমার মনে হয়েছিল, তরুণদের বাছতে খুব তাড়াহুড়ো করা উচিত নয়। কিন্তু একবছর পর আমার মনে হয়েছে, পরের পর্যায় যেতে ও তৈরি। ১৫ বছরের ক্রিকেটার বাইশ গজে বিনোদন দেওয়ার পাশাপাশি ম্যাচ জেতানো ইনিংসও খেলার ক্ষমতা রাখে (Vaibhav Sooryavanshi)।’


