Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল নিয়ে কড়া অবস্থান ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)।
কী সিদ্ধান্ত নিয়েছে বোর্ড? (BCCI)
এই মাসের শেষে শুরু হতে চলেছে আইপিএল। আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। এর মধ্যেও আইপিএল-এ অংশগ্রহণকারী দলগুলিকে কঠোর নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের পক্ষ থী জানানো হয়েছে একই পিচ দুই দল ব্যবহার করতে পারবে না। অর্থাৎ কোনও দল তাদের নেট সেশনের সময় প্রতিপক্ষ দল যে পিচে অনুশীলন করেছিল, সেই পিচে অনুশীলন করতে পারবে না। এই সংক্রান্ত এক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে (BCCI)।
বোর্ডের নয়া সিদ্ধান্ত মতো প্রতিপক্ষ দলের জন্য অনুশীলনে আলাদা পিচের ব্যবস্থা করতে হবে। এক সূত্রে বলা হয়েছে, ‘অনুশীলনের জন্য নতুন পিচ দিতেই হবে প্রতি দলকে। একে অন্যের পিচ অনুশীলনে ব্যবহার করতে পারবে না। থ্রো–ডাউনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কোনও দল আগে অনুশীলন শেষ করলে অন্য দল ওই পিচে অনুশীলন করতে পারবে না।’

বোর্ডের তরফে আরও বলা হয়েছে কোনও দল যদি সন্ধ্যে বেলায় অনুশীলন ম্যাচ খেলতে চায় তবে সেক্ষত্রে সেই ম্যাচ সাড়ে তিন ঘন্টার বেশি হবে না। বোর্ড সূত্রে আরও বলা হয়েছে প্রতিটি দল দুটি করে অনুশীলন ম্যাচ খেলতে পারবে। কিন্তু সেই কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে আগে থেকে জানাতে হবে। আবার এর পাশাপাশি ম্যাচের উইকেটে অনুশীলন ম্যাচ খেলা যাবে না বলেই জানিয়েছে বোর্ড।
আরও পড়ুন: Raw Vegetables: সবজি মোটেই কাঁচা নয়, খেলেই বিপদ!
বোর্ড আরও জানিয়েছে, ‘প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের প্রথম হোম ম্যাচের চার দিন আগে মূল উইকেটের পাশে অনুশীলন করতে পারবে না। দুটি দলকে দুটি নেট দেওয়া হবে অনুশীলনের জন্য। আর হোম দল অনুশীলনে আগে নামবে না পরে সেটা তারাই ঠিক করবে (BCCI)।’


